‘গিভ টু গেইন’ প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে ঢাকাসহ আশপাশের এলাকায় কমর্রত ব্যাংকের নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “এরাব ঃড় এধরহ”।
অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এক শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
তিনি তার বক্তব্যে বলেন, ব্যাংকের নারী কর্মীরা প্রতিষ্ঠানের অগ্রগতির নীরব শক্তি এবং ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা। প্রতিদিন তাদের নিষ্ঠা, সহমর্মিতা ও সাহসিকতা ব্যাংকের কাজকে আরও অর্থবহ করে তোলে এবং সেবায় মানবিকতা যোগ করে।
তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি শুধু দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়; এটি প্রতিষ্ঠানের সংস্কৃতি গঠন, আস্থা সৃষ্টি এবং উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভবিষ্যতে নারীদের কর্মতৎপরতায় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ব্যাংকের নারী কর্মীদের মতামত, চিন্তা এবং নেতৃত্ব আগামী দিনে আরও উজ্জ্বলভাবে বিকশিত হবে। নারীরা যখন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায় ও নেতৃত্ব দেয়, তখন সেই প্রতিষ্ঠান দৃঢ়তা, উদ্ভাবন এবং লক্ষ্যপূরণের শক্তি লাভ করে।
এ সময় তিনি উল্লেখ করেন, ব্যাংকের মানবসম্পদ বিভাগ সবসময় মর্যাদা রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং এমন একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ- যেখানে প্রত্যেক নারী নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন।
তিনি সকল ব্যাংক কর্মীদের- নারীদের প্রতি উৎসাহ, সুযোগ ও আস্থা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এতে প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ হবে আরও আশাব্যঞ্জক।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে