পটুয়াখালী থেকে শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার র্যাবের হাতে গ্রেপ্তার
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-২, মোহাম্মদপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর মুসলিমপাড়া এলাকা হতে ডিএমপির মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলার অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার (২৫)কে গ্রেপ্তার করছে।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় ও -এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতার মোল্লা কাউসার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই এলাকার বাসিন্দা শানু ওরফে মামুন মৃধার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বসবাস করতেন।
ঘটনার বিবরণে জানা যায়, কথিত আছে অভিযুক্তগণ মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার স্পট এর নেতৃত্ব দেয়। বাদী ও তার বন্ধু মিলে এলাকায় অভিযুক্তদের মাদক স্পট বন্ধ করে দেয়। এতে অভিযুক্তগণ ক্ষিপ্ত হয়ে গত ২১/০২/২০২৬ ইং তারিখ সংঘবন্ধ ভাবে মোহাম্মদপুর বসিলা রোডস্থ বাদী ও তার বন্ধুকে ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে অভিযুক্তগন ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে বাদী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ঘটনার পর থেকেই র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র্যাব-৮ এর চৌকস আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত