নোয়াখালীতে সামাজিক মাধ্যমে মিথ্যা অভিযোগের প্রতিবাদে ইউপি সচিবের জরুরী সংবাদ সম্মেলন
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মেশকাতুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ ও হয়রানিমূলক প্রচারের প্রতিবাদ জানিয়ে জরুরী সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ ইউপি সচিব ও চান এলাবাসি।
সকালে নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের সচিব মেশকাতুর রহমান বলেন, সম্প্রতি কয়েকটি সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, কিছু কুচক্রী মহল তার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে তার বিরোদ্ধে গণমাধ্যমকে মিথ্যা তথ্য দেয়। কিন্তু প্রকৃত ঘটনা যাচাই না করে এমন সংবাদ প্রকাশে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এসময় স্থানীয় সেবাগ্রহীতা ও সাবেক এবং বর্তমান ইউপি সদস্যরাও সচিবের যোগদানের পর থেকে অর্ধবধি কাজের প্রশংসা করে জানান, ২০২৪ সালে ৫ আগষ্টের পর থেকে বিভিন্ন লোকজন সচিব থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রপাগান্ডা চালিয়ে সচিবের মানহানিকর পরিস্থিতি সৃষ্টি করছে।
মুঠোফোনে নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাাহ জানান, তিনি এখনো পরিষদের চেয়ারম্যান, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নিয়মিত অফিস না করলেও সচিব সাহেব ২/৩ দিন পর পর জনগণরে সকল কাগজপত্র নিয়ে আসলে আমি স্বাক্ষর করেদি। সচিবের বিরুদ্ধে আমার স্বাক্ষর জানিয়াতির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, আমি এসব গুজবের তীব্রনিন্দা জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান