বারহাট্টায় নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
নেত্রকোনার বারহাট্টায় কংস নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ইউসুফ খান নামের এক স্থানীয় বিএনপি নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার আসমা ইউনিয়নের কৈলাটি এলাকায় মঙ্গলবার বিকালে কংস নদীর তীরে বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কংস নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিল। ফলে নদীর পাড় ভাঙনের ঝুঁকিতে পড়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকালে উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি মৌজার গাংপাড়া এলাকায় কংস নদীর তীরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে দেখা যায়, শক্তিশালী এক্সেভেটর (ভেকো) মেশিন দিয়ে নদীর পাশ থেকে মাটি কাটা হচ্ছে। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের সাথে সরাসরি জড়িত থাকায় আসমা গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা ইউসুফ খানকে (মেম্বার) ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং নগদ অর্থ আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম জানান, 'অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫(১) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করে ওই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষা এবং নদীর পাড় ভাঙন রোধে প্রশাসনের এ ধরণের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।'
তিনি আরও বলেন, 'নদী ও পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও আমাদের এমন আকস্মিক অভিযান ও আইনি পদক্ষেপ চলমান থাকবে।'
প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা নদী ও কৃষি জমি রক্ষায় নিয়মিত এমন অভিযান পরিচালনার দাবি জানান।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে