ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম জেলা প্রশাসকের সোনাহাট সেতু পরিদর্শন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ১:৪৩

কুড়িগ্রাম জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহাসিক সোনাহাট সেতু পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সেতুটির বর্তমান অবস্থা, যোগাযোগ ব্যবস্থায় এর ভূমিকা এবং স্থানীয় জনগণের জন্য এর গুরুত্ব সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। তিনি সেতু ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেতুর নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও আশপাশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের এ ধরনের সরেজমিন পরিদর্শনের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার