বড়লেখায় ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ০২ ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে পৌর শহরের উত্তর চৌমুহনী সংলগ্নে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহিদুল ইসলাম শামীম।
সেক্রেটারি তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিন, পৌর সভাপতি জুবের আহমদ ও সেক্রেটারি আব্দুস সামাদ।
এছাড়াও বক্তব্য দেন পৌরসভা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রশিবিরের পৌর সভাপতি ইফতেহাম মাহফুজ, ব্যবসায়ী ফারুক উদ্দিন, আব্দুল আজিজ, সমাজসেবক শহীদ-উল ইসলাম প্রিন্স, আমিনুল বাবলু।
অন্যান্যদের মধ্যে জামায়াতের ওয়ার্ড সহসভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুল ওয়াদুদ, সহ-সেক্রেটারি ছয়েফ উদ্দিন, শামীম আহমদ বকুল, প্রচার সম্পাদক শাকিল আহমদ, অফিস সম্পাদক জামিল আহমদ, যুব বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সদস্য মো. আলাউদ্দিন, নাজিম উদ্দীন, রুবেল আহমদ, শাহাব উদ্দিন, কামরান আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সূধী-শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম বলেন, রমজান মাস আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক মহান নিয়ামত। এই মাস হলো আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া ও মানবিকতার শিক্ষা অর্জনের মাস। তিনি বলেন, মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়; বরং এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানুষকে আল্লাহভীরু ও নৈতিকতাবান করে তোলে। রোজা মানুষের ভেতরে ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের গুণ তৈরি করে, যা একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ সাফওয়ান আহমদ।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার