ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১৩-৩-২০২৬ রাত ৮:১২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে কাপড় ব্যবসায়ী আনন্দ সাহা (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বলিদ্বারা এলাকার ললদিঘি নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 
নিহত আনন্দ সাহা রাণীশংকৈল পৌর শহরের সাহাপাড়া মহল্লার অজিত সাহার ছেলে। 
জানা গেছে, ঘটনার দিন সকাল ৯টার দিকে আনন্দ সাহা তার এক ভাতিজা (৯) কে নিয়ে মোটরসাইকেলযোগে বলিদ্বারা বাজারে মাংস কিনতে যান। পথিমধ্যে ললদিঘি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি তাল গাছের সঙ্গে প্রচন্ড ধাক্কা খায়। এতে চালক আনন্দ ঘটনাস্থলেই নিহত হন। তার ভাতিজা ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Aminur / Aminur

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা