ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ৫টি ইউপির ৪৫টি কেন্দ্রে ভোট দিবেন প্রায় ৯৫ হাজার ৫’শ জন


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৪-১০-২০২১ দুপুর ৩:৫০

আসন্ন ২য় ধাপে ১১ই নভেম্বর নির্বাচনকে ঘিরে জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার ৫ টি ইউনিয়নেই চলছে প্রার্থীদের দৌড়ঝাপ। কারা হবেন প্রার্থী? এ বিষয়ে ভোটদের মধ্যে ব্যপক আগ্রহ। ৫ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা প্রায় ৯৫ হাজার ৫’শ জন।
আক্কেলপুর উপজেলার ৫ টি ইউনিয়ন ( রুকিন্দীপুর, সোনামুখী,গোপিনাথপুর,তিলকপুর ও রায়কালী) রয়েছে। ৫ টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক কৌতুহল। কে পাবেন দলীয় প্রতীক? এমন আলোচনা সর্বত্র। আলোচনায় পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীরাও। নির্বাচনকে ঘিরে দৌড়-ঝাঁপে ব্যাস্ত প্রায় সকল প্রার্থীরাই।
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে  পুরুষ ভোটার সংখ্যা ৪৭ হাজার  ৪’শ ৮২ জন ও মহিলা ভোটার সংখ্যা ৪৭ হাজার ৮’শ ৪৭ জন প্রায়। মোট ভোটার সংখ্যা প্রায় ৯৫ হাজার ৩’শ ৫৬জন। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা প্রায় ৪’শ জন বেশি। রুকিন্দীপুরে পুরুষ ১০৯৩০ জন ও মহিলা ১১১৬২ জন, সোনামুখীতে পুরুষ ৬৯৪১ ও মহিলা ৬৯১৪ জন, গোপিনাথপুরে পুরুষ ৯৮২৪ ও মহিলা ৯৮৩০ জন, তিলকপুরে পুরুষ ১০০২৪ ও মহিলা ১০২৬২ জন এবং  রায়কালীতে পুরুষ ৯৭৬৩ ও মহিলা ৯৭০৬ জন ভোটার সংখ্যা প্রায়।
আরো জানা গেছে,  মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর ও ভোট গ্রহণ ১১ নভেম্বর।  ৫ টি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে  বুথ সংখ্যা হবে ২৮৭টি। ভোট গ্রহণ হবে ব্যালট পেপারে। 
সোমবার দুপুর ২টা পর্যন্ত আক্কেলপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র বিক্রি হয়েছে ৩২ টি। 
উপজেলা নির্বাচন কর্তা সুদীপ কুমার রায় বলেন,‘ অনেক প্রার্থী এসে মনোনয়ন পত্র নিয়ে গেছে। মনোনয়ন পত্র নিতে আসা সকল প্রার্তীকে নির্বাচনী বিধি- নিষেধ মেনে চলার জন্য বলা হয়েছে।’

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ