ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় হাজার হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) উপজেলার সদর ৫নং ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এবং সুশৃঙ্খল পরিবেশে এই খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় তালিকাভুক্ত দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। চাল নিতে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আব্দুল আহাদ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পূর্বনির্ধারিত তালিকা অনুসরণ করে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিজিএফ কর্মসূচি মূলত দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর জন্য এই সহায়তা অনেকটা স্বস্তি নিয়ে আসে। চাল পেয়ে অনেক উপকারভোগী পরিবার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের মধ্যে এই খাদ্য সহায়তা তাদের জন্য অনেক সহায়ক হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও একইভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ভেঙে গেলো ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, হুমকিতে দ্বিতীয় তিস্তা সেতু
মুকসুদপুরে অবৈধ মাছ ধরার ৩০০টি দোহার জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
নেত্রকোণায় বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ জব্দ
হাটহাজারীতে ৩২ টি খাল পুনঃখনন হবে যা ইতিমধ্যে চলমান-প্রতিমন্ত্রী মীর হেলাল
বাগেরহাটে সেন্ট যোসেফ’স প্রাইমারী স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-৭
জুলাই সনদ আর গণভোটের সাথে বিএনপি অন্তহীন প্রতারনা করেছে: মামুনুল হক
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে
নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন
বাঁশখালীতে চাঁদা দাবি ও স্থাপনা নির্মাণে বাঁধার অভিযোগে মানববন্ধন
Link Copied