ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণার উদ্যোগে সাহিত্য আড্ডা ইফতার মাহফিল অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ২:২৫
নেত্রকোণায় সুফি সাধক হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমির (রহ.) জীবন ও প্রভাব নিয়ে সাহিত্য আড্ডা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
গত শনিবার বিকাল ৪ টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণার উদ্যোগে এই সাহিত্য আড্ডা আলোচনা সভা হয়।
 
উক্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি কনক পণ্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খন্দকার অলিউল্লাহ সঞ্চালনায় সাহিত্য  আড্ডা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ননী গোপাল সরকার,গবেষক গোলাম মোস্তফা,অধ্যক্ষ আনোয়ার হোসেন,বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,সাংবাদিক শ্যামলেন্দু পাল,নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,কবি এনামুল হক পলাশ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ বিশিষ্টজনরা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা সহসভাপতি মোঃ শহীদুল ইসলাম শফিক,সাংগঠনিক সম্পাদক অমিত শাহ,কবি রাজিয়া সুলতানা,কবি আজমেরীসহ গণমাধ্যম কর্মীগণ। 
 
এ সময় অধ্যাপক ননী গোপাল সরকার বলেন,রুমির নেত্রকোণায় আগমনের মধ্য দিয়ে এ অঞ্চলে সুফিবাদের প্রচার ঘটে। তার মানবতা,সাম্য ও আধ্যাত্মিক চর্চার শিক্ষা মানুষের মধ্যে ইসলামের প্রতি অনুরাগ সৃষ্টি করে এবং এর মাধ্যমে এই অঞ্চলে ইসলামের প্রসার ঘটে।”
 
অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, “সুফিবাদ মানুষকে সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও নৈতিকতার শিক্ষা দেয়। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সুফি সাধকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
 
কবি এনামুল হক পলাশ বলেন, “আধ্যাত্মিকতা,মানবিকতা ও সহনশীলতার শিক্ষা দিয়েই সুফিবাদ মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছে।”
 
সুফি দরবেশ রুমির দরগাহ নেত্রকোণা জেলার মদনপুরে অবস্থিত। সেখানে প্রতিবছর ওরস মোবারক অনুষ্ঠিত হয়।  জেলার লাখ লাখ মানুষের সমাগম হয়।
 
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার জন্য ইফতার মাহফিল ও দোয়া পরিবেশন করা হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান