বাঁশখালীতে কালীপুর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) উপজেলার কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হক, দ. জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদুল হক, বাঁশখালী বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন চেয়ারম্যান ও ফজলুল কাদের চৌধুরী, নুরুল হুদা নাসের জাহাঙ্গীর, কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম, বাঁশখালী পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাছির উদ্দীন এবং বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, এডভোকেট এ এন এম মাইনুল চৌধুরী রনি।
আরও বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোজাহের আহমদ ও আমান উল্লাহ, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম এবং কালীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ শরীফ, ইসলামুল হক মাসুদ, সার্জেন্ট মোঃ সেলিম, মাহমুদুল ইসলাম,লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি