কারখানার বর্জ্যে দূষিত ফুলজোড় নদী, পরিদর্শনে বাপা
কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত ফুলজোড় নদী সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় প্রতিনিধি দল।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দিনব্যাপী তারা নদীর বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
প্রতিনিধি দলে ছিলেন বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির সুমন ও হালিম দাদ খান, সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, নির্বাহী সদস্য হাফিজুল ইসলাম ও অ্যাডভোকেট পারভীন আক্তার। এ সময় বাপা সিরাজগঞ্জ শাখার আহ্বায়ক দীপক কুমার করসহ স্থানীয় পরিবেশকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুনিঘাট এলাকায় এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা থেকে পাইপলাইনের মাধ্যমে নদীতে বর্জ্য ফেলার বিষয়টি প্রত্যক্ষ করেন। পরে সুঘাট ইউনিয়নের বেলগাছি ব্রিজ এলাকা এবং চমর পাথালিয়া বাজারসংলগ্ন স্থানে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের বর্জ্য ফেলার অভিযোগও পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উজানের কারখানার বিষাক্ত বর্জ্যে ফুলজোড় নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এতে মাছসহ জলজ প্রাণী মারা যাচ্ছে, কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং মানুষ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
পরিদর্শন শেষে বাপা নেতারা রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারীর সঙ্গে মতবিনিময় করেন এবং নদী দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার