পাবনায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ফরিদপুর থানার শামীম আকনজি
পাবনা জেলার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আকনজি ফেব্রুয়ারি ২০২৬ মাসে জেলার সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণকে কার্যকর ও দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
জেলা পুলিশের মূল্যায়নে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার ভিত্তিতে তাকে এ মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। ফরিদপুর থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এ অর্জনের জন্য ওসি শামীম আকনজি পাবনা জেলার মান্যবর পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি তার সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানান।
ওসি শামীম আকনজি বলেন, “যেকোনো পুরস্কার বা মূল্যায়ন একজন কর্মকর্তার কাজের গতিকে আরও বৃদ্ধি করে এবং ভবিষ্যৎ কর্মজীবনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগায়। এই স্বীকৃতি আমাকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে উৎসাহিত করবে।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাকে ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্ট ভাড়া নিচ্ছেন না মালিকরা
চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার
লামার আজিজনগরে ফের দুর্ধর্ষ ডাকাতি
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার ডাক বাংলা পাড়া ভারি বৃষ্টি প্লাবিত
পত্নীতলায় ৩ মাদক ব্যবসায়ী আটক
ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানবাহনের দীর্ঘ সারি
চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা