সড়কে মৌসুমি ফসল মরন ফাঁদ, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা
নড়াইলের কালিয়ায় আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক গুলোতে বিভিন্ন ধরনের মৌসুমি ফসল মাড়াই করায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। দ্রুতগতিসম্পন্ন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। মহাসড়কগুলো অবৈধ উঠানে পরিণত হওয়ায় চাকা পিছলে মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারানোয় প্রায়শই ঘটছে প্রাণহানি ও পঙ্গুত্ব বরন কররছে অনেকে।
মৌসুমি ফসল মাড়াইয়ে সড়কের একাংশ দখলে নেওয়ায় যানবাহনগুলো সরু পথে চলতে বাধ্য হয়, যা মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে, গন্তব্যে পৌঁছতেও দেরি হচ্ছে। এতে বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা।
কালিয়া-চাপাইল- বড়দিয়াসহ প্রত্যেকটি সড়কের ওপর বিভিন্ন মৌসুমী ফসল শুকানো এবং মাড়াই করা হচ্ছে। এসব সড়ক হয়ে উঠেছে উঠান।
পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রায়শই সতর্কবার্তা দিলেও তা পুরোপুরি বন্ধ করা যাচ্ছেনা। নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে মৌসুমি ফসল শুকানোর বিষয়ে স্থানীয় প্রশাসনকে আইন প্রয়োগে আরও কঠোর হতে হবে বলে মনে করেন সচেতন মহল।
এ বিষয়ে গাড়ির চালক, যাত্রী ও পথচারীরা জানান, 'সড়কে ফসল শুকানো এখন কালচার হয়ে দাড়িয়েছে। সড়কে ফসল শুকাতে নিষেধ করলে, কৃষকরা সড়ক থেকে ফসল তো অপসারণ করে না, উল্টো গালমন্দ করে। দূর্ভোগ মেনে নিয়ে সড়কে চলতে হচ্ছে।
ফলে গাড়ির চাকা ও মোটরসহ বিভিন্ন যন্ত্রাংশে ফসল জড়িয়ে চলাচলে বাধাগ্রস্ত হয়, আবার যানবাহনেরও ক্ষতি হয়ে থাকে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) নড়াইল জেলা শাখার সভাপতি সৈয়দ খায়রুল আলম বলেন, রাস্তার ওপর ফসল শুকানো ও মাড়াইয়ের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। এ জেলায় বিগত দিনে সড়কে ফসল শুকানোর কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং পঙ্গুত্ব বরন করেছে শত শত মানুষ। সম্প্রতি কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে সড়কে ফসল শুকাতে দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রলি চালকের নির্মম মৃত্যু হয়েছে। জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন করে সড়কে ফসল মাড়াই বন্ধ করা প্রয়োজন বলে তিনি জানান।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুন ইসলাম বলেন, রাস্তায় যাতে কেউ কোনোপ্রকার ফসল শুকাতে না পারে, সেজন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবগত করা হয়েছে এবং আইনশৃঙ্খলার সভায় বিষয়টি আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার