ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

খালের সুবিধাভোগী হবে এ অঞ্চলের সাধারণ মানুষ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৬ দুপুর ৩:৫৪

বাংলাদেশের সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, দুর্নীতির স্থান নেই। খাল দখলে যত বড়ই শক্তিশালী দখলদার হোক, ছাড় দেয়া হবে না।'‘খাল খননের মাধ্যমে এলাকায় কৃষি বিপ্লব ঘটবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলার মিঠানাল ইউনিয়নের বামনসুন্দর খাল পুনঃখনন কাজ উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন তিনি।

আমির খসরু মাহমুদ আরো বলেন, ‘দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, মধ্যপ্রাচ্যেও যুদ্ধ চলছে। এর মধ্যেও সরকার সব কাজ করে যাচ্ছে। পাশাপাশি এনার্জি ক্রাইসিসের মধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে।’
দেশের প্রান্তিক মানুষকে সুফল দিতে খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যসহ নানা ক্ষেত্রে পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, ‘বিএনপি যা বলে তাই করে। সরকারের নেয়া কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান করেছে। মাত্র অল্প সময়ের ব্যবধানে খাল খনন কর্মসূচি শুরু করেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে - ভুমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন, ‘নির্বাচনের তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন শুরু করেছেন। মাত্র এক মাসের মধ্যে সারাদেশব্যাপী একযোগে খাল খনন কর্মসূচি শুরু করেছে। যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড হবে না, সে ধারণা ভুল প্রমাণিত করে ফ্যামিলি কার্ড চালু করেছে।’
তিনি বলেন, ‘আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষি কার্ড কৃষকদের মাঝে পৌঁছে যাবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিঞার 
সভাপতিত্বে এবং মিরসরাই উপজেলার আইসিটি কর্মকর্তা মহি উদ্দিন জিলানীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রধান প্রকৌশলী সেচ মুহাম্মদ বদিউল আলম সরকার,
চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ নুরুল আমিন এমপি, চট্টগ্রামের পুলিশ সুপার, মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
প্রকল্প পরিচালক ও উপব্যবস্থাপক প্রকৌশলী মোঃ নূরুল ইসলাম, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দসহ বিএনপি ও তার অংগসংগঠনের নেতারা।

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ