হয়রানি করার উদ্দেশ্যে বেনামে ভুয়া দরখাস্ত
সাবেক উপসচিব ও বর্তমান গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক ও শত্রুতামূলক অভিযোগ ছড়ানোর অভিযোগ উঠেছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে তার বড় শ্যালক সাবেক নৌ-কমান্ডার আব্দুল্লাহ আল মাসুদ বেনামে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে সংশ্লিষ্টদের বিভ্রান্ত করছেন বলে রয়েছে অভিযোগ। আব্দুল্লাহ আল মাসুদ বিগত দিনে তার ছোট ভাইয়ের সাবেক স্ত্রীকে দিয়ে মিথ্যা অপহরন মামলা দিয়েও হয়রানি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল করিম ভূঁইয়ার ছোট শ্যালকের সঙ্গে তার স্ত্রী জান্নাত ই খাতুন মিতুর বিবাহ বিচ্ছেদের পর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শত্রুতামূলকভাবে বড় ভাই আব্দুল্লাহ আল মাসুদ ছোট ভাইয়ের সাবেক স্ত্রী জান্নাত ই খাতুন মিতুকে ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। যা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি মিথ্যা সাজানো অপহরণ মামলায় মোঃ নুরুল করিম ভূঁইয়া, তার ননদ ও তার সাবেক স্বামীকে আসামি করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের দিকে একটি প্রেস কনফারেন্সও করা হয়। পরে সেই প্রেস কনফারেন্সের পেপার কাটিং ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে এডিট করে বেনামে আব্দুল্লাহ আল মাসুদ বিভিন্ন দপ্তরে ভুয়া দরখাস্ত করেন। নুরুল করিম ভূঁইয়াকে হয়রানি করার উদ্দেশ্যে মূলত এসকল বেনামি দরখাস্ত করা হয়।
এ বিষয়ে জানতে জান্নাত ই খাতুন মিতুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তার সাবেক স্বামী ও তার পরিবারের সঙ্গে কোনো বিরোধ নেই। বিগত দিনের মামলা মোকদ্দমা নিস্পত্তি হয়ে গেছে।
তিনি আরও বলেন, নুরুল করিম ভূঁইয়া, তার সাবেক স্বামী কিংবা ননদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। মন্ত্রণালয় বা অন্য কোথাও তিনি কোনো অভিযোগপত্র, চিঠি বা বেনামী আবেদনও করেননি এবং এ ধরনের কোনো বক্তব্যও তিনি দেননি।প্রয়োজন হলে ভুয়া দরখাস্তকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা