পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি
পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেল চারটায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শহিদ হোসেন চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন স্নেহাংশু সরকার কুট্টি। এ সময় জেলা প্রশাসক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রশাসনিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সোহেলসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নবনিযুক্ত প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত অতিথিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ সন্ধ্যা ছয়টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্নেহাংশু সরকার কুট্টিকে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত