ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

ঈদ জামাতের সময় মধ্যপ্রাচ্যে ড্রোন-মিসাইল সতর্কতা; মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও বিস্ময়!


মোহাম্মদ আনোয়ার photo মোহাম্মদ আনোয়ার
প্রকাশিত: ২০-৩-২০২৬ রাত ১১:১৯

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ, ২০ মার্চ ২০২৬, পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। মাসব্যাপী সিয়ামের পর এই দিনটি মুসলিম বিশ্বের জন্য আনন্দ, শান্তি ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে। ঈদের সকালে মসজিদে মসজিদে তাকবির ধ্বনি, শিশুর হাসি, নতুন পোশাকে মানুষের ভিড় এবং আল্লাহর দরবারে কৃতজ্ঞতার প্রার্থনা এক ভিন্ন আবেগ সৃষ্টি করে। কিন্তু সেই পবিত্র মুহূর্তেই মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে নিরাপত্তা সতর্কতা এবং ড্রোন-মিসাইল সম্পর্কিত অ্যালার্টের খবর প্রতিটি মোবাইল ডিভাইসে মাধ্যমে ছড়িয়ে পড়ায় ঈদের স্বাভাবিক আনন্দে নেমে আসে উদ্বেগের ছায়া।

‎বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ ও স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা যায়, ঈদের জামাত চলাকালীন সময়ে কিছু এলাকায় আকাশপথে ঝুঁকি শনাক্ত হওয়ার পর সতর্কতা জারি করা হয়। ফলে সাধারণ মুসল্লিদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়। কেউ কেউ নামাজ শেষ হওয়ার আগেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান, আবার অনেকে মসজিদে বসেই পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। এই ঘটনা ঈদের মতো শান্তিপূর্ণ দিনের আবহকে এক অনিশ্চিত বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।

‎ঈদের মূল শিক্ষা হলো শান্তি, সহমর্মিতা এবং মানবিকতা। ইসলাম মানবজীবনে নিরাপত্তা ও শান্তির যে বার্তা বারবার উচ্চারণ করেছে, ঈদ সেই বার্তারই জীবন্ত প্রতিফলন। এমন এক পবিত্র ও ঐক্যের দিনে কোনো ধরনের সংঘাত বা সামরিক উত্তেজনার খবর মুসলিম বিশ্বের বিবেককে নাড়িয়ে দেয় এবং এক গভীর প্রশ্ন সামনে আনে- মানবতা কি তার মৌলিক নৈতিক অবস্থান থেকে ধীরে ধীরে বিচ্যুত হচ্ছে?

‎একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যা কেবল আবেগের নয়, বরং নীতিনির্ধারণ ও আন্তর্জাতিক সম্পর্কেরও বিষয়; সভ্যতার স্লোগান, মানবাধিকারের দাবি এবং শান্তির অঙ্গীকার বাস্তবে কতটা কার্যকরভাবে প্রতিফলিত হচ্ছে? বৈশ্বিক কূটনৈতিক কাঠামোতে যেসব মূল্যবোধকে ভিত্তি হিসেবে উপস্থাপন করা হয়, সংকটের মুহূর্তে সেগুলোর প্রয়োগ কতটা দৃশ্যমান থাকে, সেটিও আজ নতুন করে মূল্যায়নের দাবি রাখে।

‎ঈদের মতো একটি সর্বজনীন ধর্মীয় ও সামাজিক উৎসবে যখন নিরাপত্তা উদ্বেগের ছায়া পড়ে, তখন তা কেবল একটি আঞ্চলিক ঘটনাই থাকে না; বরং তা আন্তর্জাতিক মানবিক বিবেকের জন্যও একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতি স্মরণ করিয়ে দেয়-টেকসই শান্তি কেবল রাজনৈতিক বক্তব্যে নয়, বাস্তব নীতিগত অগ্রাধিকার ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হতে পারে।

‎মধ্যপ্রাচ্য বহু বছর ধরেই রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিভিন্ন রাষ্ট্রীয় ও আঞ্চলিক সংঘাতের কারণে সাধারণ মানুষের জীবন বারবার প্রভাবিত হয়েছে। ঈদের মতো ধর্মীয় উৎসবেও সেই অস্থিরতার প্রভাব পড়া নতুন কিছু নয়। তবে ঈদের জামাতের সময় এমন সতর্কতা মানুষের মনে আরও গভীর দাগ কাটে, কারণ এটি এমন একটি মুহূর্ত যখন মানুষ সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকে।

‎স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে সাধারণ নাগরিকরা। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে আসা মানুষজন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। অনেকে বলেন, ঈদের সকালে যেখানে আনন্দ ও শান্তির পরিবেশ থাকার কথা, সেখানে নিরাপত্তা সংকেত ও আতঙ্কের খবর পুরো পরিবেশকে ভারী করে তোলে।

‎বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধ কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই; এটি এখন আকাশপথ, প্রযুক্তি এবং ড্রোন ব্যবস্থার মাধ্যমে আরও জটিল রূপ নিয়েছে। ফলে এমন অ্যালার্ট বা সতর্কতা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। ঈদের মতো দিনে এর প্রভাব আরও বেশি অনুভূত হয়, কারণ ধর্মীয় অনুভূতির সঙ্গে নিরাপত্তা উদ্বেগ একসাথে মিশে যায়।

‎তবে এই ঘটনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় পর্যায়ে অনেকেই শান্তির আহ্বান জানিয়েছেন। ঈদের মূল বার্তা সামনে এনে তারা বলেছেন, এ ধরনের পরিস্থিতি কেবল দুঃখ ও ক্ষতি বাড়ায়, কোনো স্থায়ী সমাধান দেয় না। ঈদ আমাদের শেখায় ক্ষমা, সহনশীলতা এবং সহাবস্থানের পথ।

‎ধর্মীয় নেতারাও সাধারণভাবে সবসময়ই শান্তির বার্তা দিয়ে থাকেন। তারা মনে করিয়ে দেন, ঈদ মানে কেবল আনন্দ নয়, বরং আত্মশুদ্ধি এবং মানবতার প্রতি দায়িত্ববোধ। তাই এমন দিনে সংঘাত বা ভয়ভীতি মানুষের ঈদ উদযাপনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করে।

‎বর্তমান পরিস্থিতি আবারও একটি প্রশ্ন সামনে নিয়ে আসে- আধুনিক বিশ্ব কি শান্তিপূর্ণ সহাবস্থানের পথে এগোচ্ছে, নাকি প্রযুক্তিনির্ভর সংঘাতের দিকে আরও ঝুঁকে পড়ছে? ঈদের মতো দিনে যখন মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে, তখন সেই একই আকাশে উত্তেজনার ছায়া নেমে আসা মানবতার জন্য এক কঠিন বার্তা বহন করে।

‎সবশেষে বলা যায়, ঈদ শুধু উৎসব নয়, এটি একটি অনুভূতি-শান্তি, ক্ষমা এবং ভ্রাতৃত্বের অনুভূতি। এই অনুভূতিই বিশ্বকে একসূত্রে বাঁধতে পারে। সংঘাত ও অস্থিরতার মধ্যেও মানুষের আশা থাকে একটাই; একটি নিরাপদ, শান্তিপূর্ণ পৃথিবী যেখানে ঈদের সকাল হবে শুধুই আনন্দের, কোনো আতঙ্কের নয়।

‎আজকের এই ঘটনাও সেই চিরন্তন আহ্বানকে আরও জোরালো করে তোলে-মানবতার জন্য শান্তি ছাড়া কোনো বিকল্প নেই।

‎লেখক: গবেষক, কলামিস্ট এবং আন্তর্জাতিক অর্থনীতি ও ভূ-রাজনীতির বিশ্লেষক

এমএসএম / এমএসএম

রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশের স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সংস্কৃতি গড়ে তুলতে হবে

সমুদ্রের সম্পদ থেকে শিল্পায়ন: মাতারবাড়ী–মীরসরাই করিডোরে বাংলাদেশের নতুন অর্থনৈতিক দিগন্ত

হজ প্যাকেজ ২০২৭: সাশ্রয়ী ও প্রবাসীবান্ধব হজ

রাষ্ট্র ও নাগরিকের যৌথ উদ্যোগেই দেশ এগিয়ে যায়

তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন: উসকানির জবাবে পেশিশক্তি নয়, ধৈর্য ও শৃঙ্খলা!

টেকসই উন্নয়নের জন্য সুশাসন, জবাবদিহিতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ অপরিহার্য

গুরু পূর্ণিমা: ঐতিহ্য, ইতিহাস ও গুরু-শিষ্য পরম্পরার মাহাত্ম্য

ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন

স্বাগতম অ্যান্ডি বার্নহাম বিদায় কিয়ার স্টার্মার

রথযাত্রা ও ধর্মীয় সম্প্রীতি

অপরিকল্পিত নগরায়ণে ডুবছে চট্টগ্রাম, জনসচেতনতা ছাড়া উত্তরণ সম্ভব নয়

বাধ্যতামূলক বাংলা কিউআর : স্মার্ট ইকোনমির আড়ালে ‘ডিজিটাল দাসত্ব’ ও নজরদারির এক নীল নকশা

সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য