বৃটিশ ফিল্ম ইনস্টিটিউটের গ্রন্থাগারে অন্তর্ভুক্ত হলো আলতামিশ নাবিলের 'লুমিয়ের টু হীরালাল'
বৃটিশ ফিল্ম ইনস্টিটিউটের গ্রন্থাগারে অন্তর্ভুক্ত হলো আলতামিশ নাবিলের 'লুমিয়ের টু হীরালাল'
লন্ডনের খ্যাতনামা বৃটিশ ফিল্ম ইনস্টিটিউটে (বিএফআই) অধীনস্থ বিএফআই রিউবেন লাইব্রেরি-এর সংগ্রহে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশের লেখক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা মুহাম্মাদ আলতামিশ নাবিল-এর বই 'লুমিয়ের টু হীরালাল'।
২০ মার্চ লন্ডনে অবস্থিত বিএফআই সাউথব্যাংকে-এ ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে লেখক নিজ হাতে বইটির কপি বিএফআই রিউবেন লাইব্রেরি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। চলচ্চিত্র গবেষণা ও আর্কাইভের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত এই লাইব্রেরিতে বইটির অন্তর্ভুক্তি আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার প্রারম্ভিক চলচ্চিত্র ইতিহাসকে নতুনভাবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। বিএফআই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র, টেলিভিশন গবেষণা লাইব্রেরি এবং আর্কাইভ কেন্দ্র।
একই সঙ্গে বইটি লন্ডনের আরও দুটি গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থাগার - বৃটিশ লাইব্রেরি এবং এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডন-এর লাইব্রেরি সংগ্রহেও অন্তর্ভুক্তির জন্য গৃহীত হয়েছে।
ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক - ইউনেট থেকে প্রকাশিত ইংরেজী ভাষায় রচিত 'লুমিয়ের টু হীরালাল' বইটিতে বিশ্ব চলচ্চিত্রের সূচনা থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র আন্দোলনের ইতিহাস সহজ ও আকর্ষণীয় ভাষায় তুলে ধরা হয়েছে। এতে লুমিয়ের ভ্রাতৃদ্বয়ের প্রথম চলচ্চিত্র প্রদর্শনী থেকে শুরু করে সোভিয়েত মন্তাজ, জার্মান এক্সপ্রেশনিজম, ইতালীয় নিওরিয়ালিজম এবং ফরাসি নবকল্লোলসহ নানা গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আন্দোলনের আলোচনা রয়েছে। পাশাপাশি ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশের প্রারম্ভিক চলচ্চিত্র ইতিহাসও এতে স্থান পেয়েছে।
লেখক আলতামিশ নাবিল বলেন,
“বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে দক্ষিণ এশিয়ার অবদান নিয়ে আন্তর্জাতিক পাঠকের কাছে একটি সহজবোধ্য ধারণা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই বইটি লিখেছিলাম। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন চলচ্চিত্র গবেষণা প্রতিষ্ঠান বিএফআই-এর লাইব্রেরিতে বইটির অন্তর্ভুক্তি আমার জন্য অত্যন্ত সম্মানের।”
এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র ঐতিহ্য আরও দৃশ্যমান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, আলতামিশ নাবিল নিয়মিত লেখালেখি ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি কাজ করছেন যুব ক্ষমতায়ন ও প্রশিক্ষণ নিয়ে।
আবিদ রহমান / আবিদ রহমান
বৃটিশ ফিল্ম ইনস্টিটিউটের গ্রন্থাগারে অন্তর্ভুক্ত হলো আলতামিশ নাবিলের 'লুমিয়ের টু হীরালাল'
প্রকাশ পেলো ফজলুর রহমান বাবু ও তানহা খানের 'গোয়ালের মাইয়া'
ঈদে আসছে ‘আকাশে ওই বাঁকা চাঁদ’ সংগীতপ্রেমীদের জন্য নতুন উপহার
ঈদে আলোচনায় আভিলা ইসলাম নতুন গান
ঈদে সিনেমা, থিয়েটার ও পরিবারের সঙ্গে ব্যস্ত নওশাবা
বহুমাত্রিক ব্যস্ততায় অভিনয়শিল্পী সংগীতা চৌধুরী
সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’
আমারও বিরতি নিতে ইচ্ছে করে : শ্রেয়া ঘোষাল
আমারও বিরতি নিতে ইচ্ছে করে : শ্রেয়া ঘোষাল
অভিনেতা শামস সুমন মারা গেছেন
‘ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর বিশ্বাস আমাকে টিকিয়ে রেখেছে’
মাদকাসক্ত মায়ের কোল থেকে শিশু উদ্ধারের আকুতি পরীমণির