ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ মাচ) পাইকেরছড়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিষয়টি নজরে আসার পর ভূরুঙ্গামারী থানা পুলিশ একটি বিশেষ টিম গঠন করে। পরে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮০০গ্ৰাম গাঁজা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহার করা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক ওরফে এলাম( ৪৯) সে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মৃত আচা মাসুদ এর পুত্র।সে পাইকেরছড়া ইউনিয়নের ৮নংওয়াডের বাসিন্দা। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা এবং আসামি মোঃ এনামুল হককে কুড়িগ্রাম জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ