টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু
করোনা ভাইরাসের কারণে থেমে যাওয়া আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আবারও মাঠে ফিরছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে শুরু হবে বৈশ্বিক টুর্নামেন্টের যাত্রা। এদিকে বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতিও দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার থেকে টিকিট বিক্রি শুরু করেছে সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫টি ম্যাচের জন্য টিকিট বিক্রি করার কথা জানায় আইসিসি। (https://www.t20worldcup.com/tickets) লিংটিতে প্রবেশ করে টিকিট কেনা যাবে। টুর্নামেন্টের বাছাই পর্বে ওমানের ম্যাচগুলোর টিকিটের মূল্য শুরু হচ্ছে ১০ ওমানি রিয়াল থেকে। আরব আমিরাতের মূল পর্বে টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম থেকে।
বিশ্বকাপের মূল পর্বে সংযুক্ত আরব আমিরাতে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। আর বাছাই পর্বে ওমানের রাজধানী মাসকাটের ম্যাচগুলোতে ৩ হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।
আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ এলারডিস টিকিট বিক্রির ব্যাপারে বলেন, 'আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে দর্শক ফিরতে যাচ্ছে, তাই আমরা খুবই আনন্দিত। দর্শকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়তা করায় আয়োজক বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের পাশাপাশি স্থানীয় সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। '
আয়োজক বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ বলেন, 'আমি আনন্দিত যে, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমান উভয় দেশেই দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। ভক্তদের ফেরার পথ সুগম করার জন্য আমি সংযুক্ত আরব আমিরাত ও ওমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকরা তাদের দলকে সমর্থন করার জন্য আসবেন। তাদের এই সমর্থন দলকেও মাঠে ভালো খেলার জন্য অনুপ্রেরণা দেবে। টিকিট বিক্রি শুরু হয়েছে এবং আমি সবাইকে অনুরোধ করছি, সুরক্ষিত থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। '
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর থেকে ওমানের রাজধানী মাসকাটে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বের সেরা ১৬টি দল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। করোনার কারণে ভারতের বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। তবে মূল আয়োজক দেশ হিসেবে রয়েছে ভারত।
প্রীতি / প্রীতি
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ