ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সিনেমাহলের পর ওটিটিতে ‘আলী’, দেখা যাচ্ছে বঙ্গ-তে


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ৪:১৩

ঈদ উৎসবকে ঘিরে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে থাকে নানা বিশেষ আয়োজন। সেই ধারাবাহিকতায় দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে ডিজিটাল প্রিমিয়ার হয়েছে ভিন্নধর্মী গল্পের সিনেমা ‘আলী’। বিপ্লব হায়দারের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি এখন দর্শকরা বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই স্মার্টফোন বা ল্যাপটপে উপভোগ করতে পারছেন।

সিনেমাটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মেলিতা মেহজাবিন অর্পা, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ এবং শওকত সজলের মতো শক্তিশালী অভিনেতারা। তাদের অভিনয়ে উঠে এসেছে এক আবেগঘন মানবিক গল্প।

‘আলী’ সিনেমার মূল উপজীব্য একজন অটিজমে আক্রান্ত ও বাকপ্রতিবন্ধী যুবক এবং তার বোন রশ্মিকে ঘিরে। কেন্দ্রীয় চরিত্র আলীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, যেখানে পুরো সিনেমা জুড়েই তিনি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অভিনয় করেছেন, যা দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে। রশ্মি চরিত্রে দেখা গেছে অভিনেত্রী মেলিতা মেহজাবিন অর্পা'কে।

গল্পে দেখা যায়, রশ্মির স্বপ্ন ছিল ঢাকায় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো। তবে প্রতিকূল শহুরে পরিবেশে বোনকে একা ছাড়তে নারাজ ছিল ভাই আলী। হঠাৎ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যায় দুই ভাই-বোন। এরপর শুরু হয় আলীর কঠিন সংগ্রাম, নির্যাতন, অবহেলা ও একাকীত্বের মধ্যেও সে হাল ছাড়ে না। অন্যদিকে ভাইয়ের খোঁজে মরিয়া হয়ে ওঠে রশ্মি। তাদের এই বিচ্ছেদ, সংগ্রাম এবং পুনর্মিলনের আকুতি নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনি।

গত বছরের ১৮ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘আলী’ বড়পর্দায় যারা দেখার সুযোগ পাননি, তাদের জন্য বঙ্গ-তে ডিজিটাল প্রিমিয়ার নতুন করে সেই সুযোগ এনে দিয়েছে। ইতোমধ্যে ওটিটি দর্শকদের কাছ থেকেও সিনেমাটি প্রশংসা কুড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক গ্রুপে ‘আলী’-এর গল্প ও আবেগঘন উপস্থাপনা নিয়ে ইতিবাচক আলোচনা চোখে পড়ছে।

এমএসএম / এমএসএম

জীবন-শিমুল জুটির প্রথম নাটক ‘জ্যাকপট’ নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা

সিনেমাহলের পর ওটিটিতে ‘আলী’, দেখা যাচ্ছে বঙ্গ-তে

এক সংলাপে হাজারো তরুণীকে পেছনে ফেলে নায়িকা হন সারা

আমি এখন বাঘিনী— কেন বললেন কিয়ারা আদভানি?

ভারতের সেন্সরে আটকে আছে গাজায় নিহত শিশুকে নিয়ে সিনেমা

বৃটিশ ফিল্ম ইনস্টিটিউটের গ্রন্থাগারে অন্তর্ভুক্ত হলো আলতামিশ নাবিলের 'লুমিয়ের টু হীরালাল'

প্রকাশ পেলো ফজলুর রহমান বাবু ও তানহা খানের 'গোয়ালের মাইয়া'

ঈদে আসছে ‘আকাশে ওই বাঁকা চাঁদ’ সংগীতপ্রেমীদের জন্য নতুন উপহার

ঈদে আলোচনায় আভিলা ইসলাম নতুন গান

ঈদে সিনেমা, থিয়েটার ও পরিবারের সঙ্গে ব্যস্ত নওশাবা

বহুমাত্রিক ব্যস্ততায় অভিনয়শিল্পী সংগীতা চৌধুরী

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

আমারও বিরতি নিতে ইচ্ছে করে : শ্রেয়া ঘোষাল