১৭তম এশিয়া ফার্মা এক্সপো শেষ হবে আগামীকাল
দেশের ঔষধ শিল্প খাতকে বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে গত ২৯ মার্চ থেকে রুপগঞ্জের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশিন সেন্টার-এ তিনদিনব্যাপী ১৭তম এশিয়া ফার্মা এক্সপো ২০২৬ ও এশিয়া ল্যাব এক্সপো ২০২৬ শুরু হয়েছে। আগামীকাল ৩১ মার্চ এই ফার্মা এক্সপোর সমাপ্তি দিন। ২৯ মার্চ সকালে বাংলাদেশ এসোসিয়েশস অফ ফার্মাসিউটিক্যালস্ ইন্ডাস্ট্রিজ (বাপি)-এর আয়োজনে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশিন সেন্টার-এর হল রুমে প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি। উদ্বোধনী দিনের আয়োজনে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, শিল্পখাতের নেতৃবৃন্দ, ফার্মাসিউটিক্যাল উৎপাদন খাতের শীর্ষ প্রতিনিধি এবং আন্তর্জাতিক প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।
এবারের আয়োজনে ডেনমার্ক, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, ভিয়েতনাম, আয়ারল্যান্ড, ভারতসহ ২০টিরও বেশি দেশের ৪০০-এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ফার্মা এক্সপোতে ফার্মাসিউটিক্যাল প্রসেসিং, প্যাকেজিং, এপিআই ও এক্সিপিয়েন্টস, অ্যানালিটিক্যাল ও ল্যাবরেটরি যন্ত্রপাতি, ক্লিনরুম ও এইচভিএসি সিস্টেমসহ এই খাতের নানান ধরনের নতুন নতুন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। দেশ ও বিদেশের হাজার হাজার উদ্যোক্তা ও দর্শনাথীর আগমনে এশিয়া ফার্মা এক্সপোতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।
২০০৩ সাল থেকে এশিয়া ফার্মা এক্সপো ও এশিয়া ল্যাব এক্সপো ফার্মাসিউটিক্যাল উৎপাদন সরবরাহ চেইনের পূর্ণাঙ্গ কাভারেজসহ অঞ্চলের একমাত্র বিশেষায়িত প্রদর্শনী হিসেবে পরিচিত। এটি উদ্যোক্তা, গবেষণা ও উন্নয়ন (আরডি) বিশেষজ্ঞ এবং কর্পোরেট সিদ্ধান্ত গ্রহণকারীদের জন্য নতুন যন্ত্রপাতি, কাঁচামাল, প্যাকেজিং সমাধান এবং ল্যাব প্রযুক্তি অন্বেষণের সুযোগ তৈরি করে। বিগত বছরগুলোতে এই প্রদর্শনীগুলো প্রযুক্তিগত উন্নয়ন ও শিল্প আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং বাংলাদেশকে আমদানি নির্ভর বাজার থেকে উচ্চমানের জেনেরিক ঔষধ রপ্তানিকারক দেশে রূপান্তরে সহায়তা করেছে। সোর্সিং, নেটওয়ার্কিং, প্রযুক্তি মূল্যায়ন এবং ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে এশিয়া ফার্মা এক্সপো গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করছে।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
Link Copied