বাংলা চলচ্চিত্রের মাস্টার মেকার দেলোয়ার জাহান ঝন্টু
দেলোয়ার জাহান ঝন্টু। ঢাকাই সিনেমার এই কিংবদন্তী পরিচালককে বলা হয় বাংলা চলচ্চিত্রের মাস্টার মেকার। যার হাত ধরে পূর্ণতা পেয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রি। একে একে ৮৮টি চলচ্চিত্র পরিচালনা করেছেন ঢাকাই চলচ্চিত্রের এই জীবন্ত কিংবদন্তি। পরিচালক হিসেবে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ রেকর্ড। দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে যেন কাজের মাঝেই ডুবেছিলেন তিনি।
বাংলা সিনেমার ‘টাইটেলে’ সর্বোচ্চ পদবী ব্যবহারের ইতিহাস গড়েছেন তিনি। একাধারে কাহিনিকার, চিত্র নাট্যকার, সংলাপ রচয়িতা, পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র সম্পাদক, সংগীত পরিচালকসহ আরও কয়েকটি শাখায় কাজের অভিজ্ঞতা রয়েছে জনপ্রিয় এই চলচ্চিত্র পরিচালকের। সাড়ে তিনশো চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন তিনি যা কিনা বিশ্বের মিডিয়া ইতিহাসে বিরল ঘটনা।
দৈনিক সকালের সময়ের সাথে কথা হয় জনপ্রিয় এই চলচ্চিত্র পরিচালকের। কথায় কথায় জানালেন জীবনের বলা না বলা অনেক কথা। গুণী এই চিত্র নির্মাতার জন্ম ১৯৪৭ সালে। ব্রাহ্মণবাড়িয়ার এই কৃতি সন্তানের চলচ্চিত্রের প্রতি ভালোবাসা ছিল সেই ছোটবেলা থেকেই। কখনো পড়াশোনার বই বিক্রি করে আবার কখনো এক জেলা থেকে আরেক জেলায় গিয়েও পছন্দের ছবিটি দেখেছেন তিনি। চলচ্চিত্রকে জীবনসঙ্গী করে নেওয়া দেলোয়ার জাহান ঝন্টুর সাথে কথা হয় এফডিসির পরিচালক সমিতিতে।
স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখার নেশা ছাড়তে না পারায় শাস্তির ভয়ে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যেও বলতে হতো তাকে। আর এভাবেই সিনেমা হয়ে গিয়েছিল জীবনের নিত্যসঙ্গী।
এসএসসি পাশের পর ভর্তি হয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। কিন্তু সিনেমার কাছে হার মেনে যায় তার পড়াশুনা। পরের গন্তব্য জার্মান টেকনিক্যাল কলেজ। দেশ বিদেশের অসংখ্য ছবি দেখেছেন তিনি। ছোটবেলা থেকেই লেখালেখিতে পারদর্শী ছিলেন গুণী এই চিত্র নির্মাতা।
১৯৭২ সালে লিডার চলচ্চিত্র দিয়ে শোবিজ অঙ্গনে অভিষেক হয়েছিল তার। তবে ছবিটি শেষ করতে পারেন নি তিনি। জীবনের প্রথম ছবির কাজ শেষ করতে না পারলেও অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। আলমগীর-শাবানা অভিনীত জর্জ ব্যারিষ্টার ছবিটি সর্বচ্চো ব্যবসা সফল বলে জানান তিনি। তার প্রযোজনায় প্রেম গীত ছবিটিও ছিল ব্যবসা সফলের তালিকায়।
তার পরিচালনায় স্ত্রীর স্বপ্ন ছবিটি ছিল বাংলা চলচ্চিত্রের মাইলফলক। স্ত্রীর স্বপ্ন ছবিটি ছিল নন্দিত নায়িকা শাবানার ক্যারিয়ারে উল্লেখযোগ্য ছবি। সুখ শান্তি, রুপের রানী গানের রাজা, ভাই আমার ভাইসহ অসংখ্য জনপ্রিয় সিনেমার কারিগর দেলোয়ার জাহান ঝন্টু। শোবিজ অঙ্গনের অনেকেই তারকাখ্যাতি পেয়েছেন ঢালিউড ইন্ডাস্ট্রির এই মাস্টার মেকারের হাত ধরে। তাইতো দেলোয়ার জাহান ঝন্টুকে বলা হয় তারকা তৈরীর কারিগর। চলচ্চিত্রের একাল থেকে সেকাল-বিরতিহীন বাংলা চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন সব্যসাচী পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।
চলচ্চিত্রের বর্তমান বাস্তবতায় বাংলা ছবির স্বর্ণালী দিনগুলো ভীষন মনে পড়ে তার। পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো ছবি, মেধাবী পরিচালক, গুণী অভিনেতা-অভিনেত্রী, গোটা দেশজুড়ে সিনেমা হলের আধিক্য, বাংলা সিনেমা দেখার প্রতি দর্শকের বিশেষ চাহিদা সবই যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে বলে আক্ষেপ করেন তিনি।
দুঃখ, অভিযোগ, আক্ষেপ যাই থাকুক না কেন বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে আবারো-এমনই প্রত্যাশায় দিন গুনছেন চলচ্চিত্র প্রেমীরা।
এমএসএম / এমএসএম
শাকিরার পোশাকে ব্যতিক্রমী ডিজাইন, তুললেন ঝড়!
বাংলা গান নিয়ে ভিন্ন ধরার স্বপ্ন দেখেন গীতিকার তামভীর আহমেদ
নিজেকে পূর্ণ করতে পুরুষের প্রয়োজন নেই : সারা
স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সুবাহ
সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা
‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’
বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী এবং আঁখি চৌধুরী
থালাপতির সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৩
নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’
কারিনা কায়সার আর নেই
ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’
মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’