ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

‘যুক্তরাষ্ট্রে গেলে হারিয়ে যাবেন সালাহ’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৩-২০২৬ বিকাল ৫:১

লিভারপুলের সাথে দীর্ঘ ৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সালাহ। মৌসুম শেষে অলরেডদের এই প্রাণভোমরা কোথায় যাচ্ছেন, তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে আলোচনা। এমতাবস্থায় সালাহকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে না যাওয়ার পরামর্শ দিয়েছেন মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান। ইব্রাহিম হাসান মনে করেন, ৩৩ বছর বয়সী সালাহর এখনো ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলার সক্ষমতা আছে। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই সে ইউরোপেই থাকুক। পিএসজি, বায়ার্ন মিউনিখ বা ইতালিয়ান ক্লাবের প্রস্তাবের কথা শুনছি। যুক্তরাষ্ট্রে গেলে তাকে আর কেউ মনে রাখবে না। এমনকি মেসি সেখানে যাওয়ার পর আমি তার খেলা দেখার চেষ্টাও করি না।’
ইউরোপে যদি শেষ পর্যন্ত সালাহর থাকা না হয়, তবে ইব্রাহিম হাসানের দৃষ্টিতে সৌদি প্রো লিগ হবে সেরা বিকল্প। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বড় তারকাদের উপস্থিতিতে সৌদি লিগ এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যা সালাহর জন্য ভালো হবে বলে মনে করেন তিনি।
এদিকে সালাহকে পেতে মুখিয়ে আছে এমএলএস-এর নতুন দল সান ডিয়েগো এফসি। ক্লাবটির মিশরীয় বংশোদ্ভূত মালিক মোহাম্মদ মনসুর সালাহকে তার দলের জন্য বড় সম্পদ হিসেবে অভিহিত করেছেন। মনসুর সরাসরি সালাহকে প্রস্তাব দিয়েছেন কি না তা খোলসা না করলেও জানিয়েছেন, একজন মিশরীয় হিসেবে সালাহর জন্য তিনি গর্বিত এবং সালাহ যে দলেই যাবেন, সেখানকার লিগের মান বাড়িয়ে দেবেন।
বর্তমানে ইনজুরির কারণে মিশরের জাতীয় দলের ক্যাম্পের বাইরে আছেন সালাহ। সালাহকে ছাড়াই মঙ্গলবার বার্সেলোনায় স্পেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা। আসন্ন বিশ্বকাপে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের সাথে গ্রুপ ‘জি’তে লড়বে মিশর।

 

এমএসএম / Aminur

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার