ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ফেদেরার-জোকোভিচদের পাশে সিনার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৩-২০২৬ বিকাল ৫:১৩

জয়রথ যেন থামছেই না ইতালিয়ান তারকা ইয়ানিক সিনারের। ইন্ডিয়ান ওয়েলসের পর এবার মিয়ামি ওপেনের শিরোপাও নিজের করে নিলেন বিশ্বের এই দুই নম্বর শীর্ষ বাছাই। রবিবার রাতে চেক প্রজাতন্ত্রের জিরি লেহেচকাকে সরাসরি সেটে হারিয়ে প্রথম সানশাইন ডাবল পূর্ণ করেন তিনি।
ফাইনালে লেহেচকাকে ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন ইয়ানিক সিনার। একই মৌসুমে ইন্ডিয়ান ওয়েলস এবং মিয়ামি ওপেন জেতাকে টেনিসের ভাষায় বলা হয় সানশাইন ডাবল। ২০১৭ সালে রজার ফেদেরারের পর প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন সিনার। এর মাধ্যমে ফেদেরার, জোকোভিচ, আগাসি ও সাম্প্রাসদের মতো কিংবদন্তিদের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সিনার।
এবারের মিয়ামির ওপেনে দুর্দান্ত ফর্মে ছিলেন সিনার। পুরো টুর্নামেন্টে একটি সেটেও হারেননি তিনি। তাতেই টানা ১৭টি ম্যাচে কোনো সেট না হারার রেকর্ড গড়লেন তিনি। ফাইনালে নিজের প্রথম সার্ভ থেকে ৯২ শতাংশ পয়েন্ট জেতেন এই ইতালিয়ান টেনিস তারকা।
মিয়ামি ওপেনের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে কয়েক দফায় বন্ধ ছিল। প্রথম সেট শুরুর আগে এবং দ্বিতীয় সেটের শুরুতে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় ৯০ মিনিট। মজার ব্যাপার হলো, বিরতির সময় ড্রেসিংরুমে নিজের টিমের সদস্যদের সাথে ফুটবল খেলে গা গরম রেখেছিলেন সিনার।
প্রথমবারের মতো মিয়ামি ওপেনের ফাইনাল খেলতে নামা জিরি লেহেচকা দ্বিতীয় সেটে দারুণ লড়াই জমিয়েছিলেন। পাঁচটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে এক পর্যায়ে ৪-৩ গেমে এগিয়েও গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সিনারের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় এই চেক তারকাকে।

 

Aminur / Aminur

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল