ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ১১:৫২

শতভাগ ফিট না হওয়ায় বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে নেইমারকে রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে নিজের ফিটনেস নিয়ে কোচকে বার্তা দিলেন ৩৪ বছর বয়সি সান্তোস ফরোয়ার্ড। ফ্রান্সের কাছে ব্রাজিলের হারের পর সান্তোসের অনুশীলন ম্যাচে জাদুকরী ফুটবলে সমর্থকদের আক্ষেপ বাড়িয়েছেন নেইমার। ক্লাবের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্টে মুগ্ধতা ছড়ান ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।
ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে আনচেলত্তির মন জয়ের জন্য নেইমারের হাতে রয়েছে ১৪টি ম্যাচ। নিজেকে ফিট প্রমাণের ব্যাপারে নেইমার এখন আরও বেশি আত্মবিশ্বাসী। এদিকে ফিটনেসের অজুহাতে নেইমারকে উপেক্ষা করায় আনচেলত্তির সমালোচনায় যোগ দিয়ে পর্তুগিজ কোচ জোসে মরিনিও বলেছেন, ‘পর্তুগাল যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কিংবা আর্জেন্টিনা যদি লিওনেল মেসিকে দলে না ডাকে, কেমন হবে ভাবুন। পারস্পরিক কোনো সমঝোতা ছাড়া নেইমারের মতো খেলোয়াড়কে আপনি জাতীয় দলের বাইরে রাখতে পারেন না। এটা নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি। আনচেলত্তি ভুল করেছেন।’

 

Aminur / Aminur

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই