ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢামেক ছাত্রদলের শীর্ষ পদের দৌড়ে সরকারি চিকিৎসক ও বিবাহিতরা, ক্ষুব্ধ তৃণমূল


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ১:৩০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে নানা বিতর্ক ও অভিযোগের সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আহ্বায়ক পদে ডা. আব্দুল্লাহ আল রায়হান এবং সদস্য সচিব পদে ডা. মেশকাত শরীফ ভূঁইয়ার নাম চূড়ান্তের পথে রয়েছে। তবে অভিযোগ উঠেছে, আলোচিত এই দুই প্রার্থীই বর্তমানে সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে চুক্তিভিত্তিক কর্মরত। পূর্ণকালীন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করা সত্ত্বেও ছাত্ররাজনীতির পদে তাদের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে সদস্য সচিব পদে আলোচিত ডা. মেশকাত শরীফ ভূঁইয়া ব্যক্তিগত ও সাংগঠনিক নানা কারণে সমালোচনার মুখে পড়েছেন। জানা যায়, তিনি ২০২৪ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এছাড়া ২০২৩ সালে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের ঢামেক শাখার সদস্যপদ লাভ করেন, যা এখনও বহাল রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। সংগঠনের ভেতরের একাধিক সূত্র অভিযোগ করেছে, ছাত্রদলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অন্য প্রার্থীদের তুলনায় মেশকাত শরীফ ভূঁইয়ার সক্রিয়তা ছিল সীমিত। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি সংগঠনে সক্রিয় হয়ে ওঠেন এবং দ্রুত শীর্ষ পদ পাওয়ার দৌড়ে এগিয়ে যান।

আরও অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের ঘনিষ্ঠ হওয়ায় তিনি গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন। দলীয় সূত্র বলছে, শুরুতে নাছির উদ্দীন নাছিরের অনুসারী হিসেবে রাজনীতি করলেও পরে পদের আশায় তার পরামর্শে বর্তমান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের গ্রুপে যোগ দেন তিনি। অন্যদিকে, প্রস্তাবিত আহ্বায়ক ও সদস্য সচিব—উভয়েরই বাড়ি ফেনী জেলায় হওয়ায় আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে। উল্লেখ্য, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বাড়ি নোয়াখালী জেলায় হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বক্তব্য জানতে চাওয়া হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, চূড়ান্ত কমিটি ঘোষণার আগে এসব বিতর্ক আরও গভীর হতে পারে এবং তা সংগঠনের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত