ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের উৎসাহ দিতে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ৩:৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন। তিনি সরাসরি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে মিশে তাদের পাঠ্যপুস্তক থেকে প্রশ্ন করে শেখার আগ্রহ বাড়ানোর চেষ্টা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আখতারুজ্জামান।সোমবার (৩০ মার্চ) ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ইউএনও শাহাদাৎ হোসেন শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আন্তরিক পরিবেশে কথা বলেন এবং তাদের পাঠ্যবই থেকে বিভিন্ন প্রশ্ন করেন। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নের উত্তর দিলে তিনি তাদের প্রশংসা করেন এবং উৎসাহ দেন।
প্রশ্নের সঠিক উত্তর প্রদানকারী শিক্ষার্থীদের মাঝে তিনি স্কুল ব্যাগ বিতরণ করেন। এছাড়াও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় বিদ্যালয়ের জন্য ফুটবল প্রদান করেন, যাতে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণ করতে পারে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ইউএনও’র এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। এতে শিক্ষার্থীরা যেমন আনন্দিত হয়েছে, তেমনি তাদের পড়াশোনার প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আনন্দমুখর পরিবেশে শেখার সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয়রা ইউএনও’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে করে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার