“শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ মাসে অটোমেশন বিপ্লব, রাজস্ব বৃদ্ধি-নতুন অবকাঠামো নির্মানের দাবি”
রাজধানী ঢাকার শের-ই-বাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এ গত ০৬ মাসে প্রশাসনিক ও প্রযুক্তিগত ব্যাপক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম সাধিত হয়েছে যা দেশের সরকারী স্বাস্থ্য সেবা ব্যবস্থায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসাবে বিবেচনা করা যায়। প্রতিষ্ঠানটিতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ফলে সেবার মনোন্নয়ন, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং উল্লেখযোগ্য রাজস্ব প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
হাসপাতালের পরিচালক কার্যালয় এর তথ্য অনুযায়ী অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়াকে আধুনিক অটোমেশন (Automation) ব্যবস্থার আওতায় আনা হয়েছে। বিশেষ করে প্যাথলজি বিভাগের সকল পরীক্ষা এখন বারকোড ব্যবহার করে সম্পন্ন করা হচ্ছে, যার ফলে পূর্বে বিদ্যমান অনিয়ম ও আর্থিক দুর্নীতির সুযোগ অনেকাংশে হ্রাস পেয়েছে। একই ভাবে রেডিওলজি (Radiology) বিভাগের বিলিং রিপোর্ট সরবরাহ কার্যক্রম ও সম্পূর্ন অটোমেশন (Automation) প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা দ্রুত ও নির্ভর যোগ্য রোগী সেবা নিশ্চিত করেছে।
এ সকল উদ্যোগের সরাসরি প্রতিফলন দেখা গেছে হাসপাতালের সার্বিক রাজস্ব আয়ে। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত যেখানে মোট আয় ছিল ৭,৩৯,১০,৮৬৫/- টাকা, সেখানে ২০২৬ সালের একই সময়ে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯,০৩,৩৭,৭০৬/- টাকা যা উল্লেখযোগ্য আর্থিক অগ্রগতি নির্দেশ করে।
জনবল ব্যবস্থাপনাতেও আনা হয়েছে ডিজিটাল নিয়ন্ত্রন। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা চলমান ছিল। তার পাশাপাশি ২৫৭ জন আউটসোর্সিং কর্মীর উপস্থিতি এখন সর্বাধুনিক ফেস রিকগসিশন প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। তাদের বেতন সরাসরি ব্যাংক হিসাবে Digital মাধ্যমে (BEFTN) প্রক্রিয়ায় প্রদান করা হয়েছে যার ফলে স্বচ্ছতা, সুশৃঙ্খলা এবং আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হয়েছে।
রোগী সেবায় দীর্ঘদিনের একটি অনিয়ম দূর করে হুইল চেয়ার ও ট্রলি সেবা সম্পূর্ন বিনা মূল্যে প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। পূর্বে বহিরাগত কিছু ব্যক্তি টাকার বিনিময়ে এসকল সেবা দিত যার ফলে রোগী হয়রানী সহ ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হত। বহিরাগতদের এ সকল কার্যক্রম বন্ধ করায় সাধারন রোগীরা মানবিক সেবা প্রাপ্তির পাশাপাশি আর্থিকভাবে উপকৃত হচ্ছেন।
এছাড়া আউটসোর্সিং কর্মীদের জন্য নির্ধারিত ইউনিফর্ম প্রদান ও পরিধান, সরকারী ক্রয় কার্যক্রমে ই-জিপি প্রদ্ধতি প্রয়োগ, র্যাব সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় হাসপাতাল প্রাঙ্গন থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং দালালমুক্ত পরিবেশ সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সংগে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ গ্রহণ এবং স্টোর ব্যবস্থাপনা Automation এর আওতায় আনার কাজও চলমান রয়েছে। যা হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও গতিশীল করার নিশ্চয়তা প্রদান করে।
অন্যদিকে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অনেক কর্মচারীর (বিশেষ করে অর্থ সংশ্লিষ্ট কর্মচারী ) বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে কর্ম থেকে প্রত্যাহারসহ বিভিন্ন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যা কর্তৃপক্ষের জবাবদিহিতামূলক অঙ্গীকারের বহিঃ প্রকাশ।
তবে, এই সকল ইতিবাচক উন্নয়ন সত্ত্বেও হাসপাতালে বর্তমানে তীব্র অবকাঠামোগত ঘাটতি রয়েছে। ১৩৫০ শয্যার বিপরীতে প্রতিদিন অন্তঃবিভাগে প্রায় ১৯০০ থেকে ২০০০ রোগী ভর্তি থাকেন এবং বহিঃর্বিভাগে প্রতিদিন প্রায় ১০,০০০ থেকে ১১,০০০ রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। বর্তমানে হাসপাতালের BOR (বেড অকুপেন্সি রেট) প্রায় ১৩৫ শতাংশ, যা মানসম্মত চিকিৎসা সেবা প্রদান ব্যাহত করছে। এই পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে নতুন অবকাঠামো নির্মাণের প্রস্তাবনা উত্থাপন করেছে।
প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে রয়েছেঃ-
১০ তলা বিশিষ্ট একটি নতুন হাসপাতাল ভবন (ভবন-০২) নির্মাণ।
১০ বহিঃর্বিভাগ ও জরুরী বিভাগ কমপ্লেক্স-(কমপ্লেক্স-০২) নির্মাণ।
বিদ্যমান ভবনে ১০ টি অপারেশন থিয়েটার চালুর জন্য প্রয়োজনীয় আধুনিক ও ভারী চিকিৎসা সরঞ্জাম সরবরাহ।
উল্লিখিত অবকাঠামো নির্মাণের জন্য হাসপাতাল প্রাঙ্গনে পর্যাপ্ত জায়গা বিদ্যমান রয়েছে। দ্রুত এই প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন ও চাহিদা মতো সরঞ্জাম সরবরাহ করা হলে রোগীদের জন্য আরও উন্নত, সুশৃঙ্খল ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে।
এমএসএম / এমএসএম
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার