ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে “গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স্টাডি অ্যাব্রড অপরচুনিটিজ” বিষয়ক সেমিনার


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩১-৩-২০২৬ বিকাল ৬:৩৯

সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেন্টার ফর সাইবার সিকিউরিটি এবং আইইইই কম্পিউটার সোসাইটি সাউথইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার যৌথভাবে “গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স্টাডি অ্যাব্রড অপরচুনিটিজ”  শীর্ষক একটি সেমিনার ৩০ মার্চ ২০২৬  শহীদ রাকিব হলে আয়োজন করে।
অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব আইটি এবং এমএসআইটি প্রোগ্রামের লিড ফ্যাকাল্টি, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (WUST), যুক্তরাষ্ট্র, সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন । তিনি বৈশ্বিক আইটি ক্যারিয়ারের সম্ভাবনা, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।  
সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সেমিনারে উপস্থিত থেকে একে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন।এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন; আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আব্দুল কাদের মুহাম্মদ মাসুম; স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ; সিএসই বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার মনজুর; সিসিএস পরিচালক ড. মো. মারুফ হাসান; আইসিটি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আশিকুর রহমানসহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।
আয়োজকরা সেমিনারটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানকারী সকল উপদেষ্টা, শিক্ষক, নির্বাহী ও সাব-এক্সিকিউটিভ কমিটি এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন