আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান
প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রযাত্রায় উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আইএফআইসি ব্যাংক বিভিন্ন স্তরের ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করেছে। পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা এবং ধারাবাহিক কর্মসাফল্যের স্বীকৃতি হিসেবে পদোন্নতি প্রদান করা হয়।
রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ আয়োজন করা হয় "সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন" শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে ১৯ জন কর্মকর্তার হাতে সরাসরি পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এছাড়াও দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ভার্চুয়ালি আরও ৪০ জন কর্মকর্তার কাছে পদোন্নতি পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে দক্ষ ও নিবেদিতপ্রাণ জনবলই সবচেয়ে বড় শক্তি। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন দায়িত্বে কর্মকর্তারা আরও বিচক্ষণ সিদ্ধান্তগ্রহণ, দায়িত্ববোধ এবং সেবামুখী মনোভাবের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন এবং গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করবেন।
উল্লেখ্য, কর্মদক্ষতা ও মেধাভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আইএফআইসি ব্যাংক মোট ৩৩৪ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে উন্নীত করেছে। একটি স্বচ্ছ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে এ ধরনের উদ্যোগ প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক অবস্থান সুসংহত করতে সহায়তা করছে।
Aminur / Aminur
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে