ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যাম এ বিশেষ ছাড়


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-৪-২০২৬ বিকাল ৫:৫

এনসিসি ব্যাংক সম্প্রতি দেশের অন্যতম স্বনামধন্য হসপিটালিটি প্রতিষ্ঠান রামাদা বাই উইন্ডহ্যাম এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই কৌশলগত অংশীদারিত্বের আওতায় এনসিসি ব্যাংকের কার্ডহোল্ডার ও কর্মকর্তাবৃন্দ রামাদা হোটেলে মূল্যছাড় ও বিভিন্ন আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন, যা তাদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এই চুক্তি এনসিসি ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য উন্নত সেবা ও বিশেষ সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম এর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম এবং রামাদা বাই উইন্ডহ্যাম-এর চীফ অপারেটিং অফিসার খাদেল বিন আহমেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ভিপি ও হেড অব কার্ডস মোঃ মাহমুদুর রহমান এবং এসএভিপি ও হেড অব কার্ড অপারেশন্স মোহাম্মদ আমিনুল ইসলাম এবং রামাদা বাই উইন্ডহ্যাম-এর সেলস্ ও মার্কেটিং এর ব্যবস্থাপক ইয়াসির মোস্তফা এবং পিআর ও মার্কেটিং এর সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত জাহান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Aminur / Aminur

পরিকল্পিত গ্রামীণ উন্নয়নে কোর রোড নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ: কর্মশালায় আ.ন.ম. ওয়াহিদুজ্জামান

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত