ভূরুঙ্গামারীতে ঝুঁকিয়া বিল ভরাটের আশঙ্কা:খননের দাবি কৃষকদের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝুকিয়া সুইসগেট থেকে পন্ডিয়া পর্যন্ত বিস্তৃত ঝুঁকিয়া বিলটি ধীরে ধীরে ভরাট হয়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দীর্ঘদিন ধরে বিলটি খনন না করায় এর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, ফলে স্থানীয় কৃষকদের মাঝে দেখা দিয়েছে চরম উদ্বেগ। স্থানীয়দের দাবি, বিলটি দ্রুত খনন করা হলে প্রায় ৭০০ একর কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে সেচ ব্যবস্থার অভাবে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক জমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি বিলের মাঝখানে ভেকু (এক্সকাভেটর) দিয়ে পুকুর খনন করে মাছ চাষ করছেন। এতে করে বিলের স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং আশপাশের জমিতে পানি পৌঁছাতে পারছে না। ফলে কৃষকরা সেচ সংকটে পড়ছেন। স্থানীয় কৃষক মোঃ জমির উদ্দিন , আব্দুল খালেকসহ আরও অনেকে জানান “বিলটি বহু বছর ধরে খনন না করায় এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। তার উপর বিলের ভেতরে পুকুর খনন করে মাছ চাষ করায় পানি প্রবাহ আরও বাধাগ্রস্ত হচ্ছে। এতে আমাদের কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আবাদী জমিতে কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ফসল পানির নিচে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। জানা যায়, ঝুঁকিয়া বিলের দুই পাশে প্রায় ২ হাজার বিঘা কৃষি জমি রয়েছে। এছাড়াও বিলের আশপাশে প্রায় ১০০ একর সরকারি খাস জমি বিদ্যমান। এই বিলের ওপর নির্ভর করেই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড, পাথরডুবি ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড এবং তিলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজারো কৃষক তাদের কৃষিকাজ পরিচালনা করে থাকেন। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর জোর দাবি, দ্রুত ঝুঁকিয়া বিলটি খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করা হোক এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক। অন্যথায় এ অঞ্চলের কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
এমএসএম / এমএসএম
রাজস্থলী থানার জাম পাড়তে উঠে পড়ে এক পুলিশ সদস্য আহত
সীমান্তের শূন্যরেখায় আটদিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার দাবিতে মানববন্ধন
ফটিকছড়িতে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু: এলাকায় শোকের ছায়া
জনগণের টাকায় কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না: আনোয়ারুল হক এমপি
ছাতকে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুর মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে
শ্রীবরদীতে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রেমে মজেছে দুজন- গ্রেপ্তারে একজন, নেপথ্যে প্রেমিকার বয়স কম
নন্দীগ্রামে থানায় আসার পথে প্রতিপক্ষের হামলা' পুলিশের প্রতি ক্ষোভ
ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্র লীগ কর্মীর মৃত্যু