ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ২:১৪
প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজারকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। ‘নগরীয় কর্মপন্থা প্রয়োগ করি, কার্বনমুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (৫ অক্টোবর) কউক সভাকক্ষে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ।
 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বল্প ও মধ্যম আয়ের লোকজনের জন্য গ্রহণ করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১,  যা দ্রতগতিতে এগিয়ে চলছে। বসতি দিবস হিসেবে কউকের স্লোগান ‘কক্সবাজারে গৃহহীন থাকবে না কোনো মানুষ’। এছাড়াও অত্যাধুনিক ও মাস্টারপ্ল্যান অনুযায়ী যুগোপযোগী পরিকল্পিত নগরী গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
 
সেমিনারে কক্সবাজার-২ আসনের সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে বর্তমান সরকারের কক্সবাজার জেলার উন্নয়ন পরিকল্পনা হচ্ছে। যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের পাশাপাশি আবাসন প্রকল্প বাস্তবায়ন, কক্সবাজারের জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন নিয়ে কাজ করছে কউক।
 
সেমিনারে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুর বলেন, শেখ হাসিনার অবদান সবার জন্য বাসস্থান- এটা শুধু স্লোগান নয়, তিনি তা বাস্তবায়ন করেছেন। মুজিববর্ষ উপলক্ষে তিনি ৯ লাখের অধিক গৃহহীন পরিবারকে ঘর দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। 
 
এ সময় বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কউক সদস্য (প্রকৌশল) লে. কর্নেল খিজির খান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) নাসিম আহমেদ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহি উদ্দিন আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ, নগর পরিকল্পনা কর্মকর্তা নাজিম আহমেদ।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত