বিকাশ এজেন্ট পয়েন্টেই পরিশোধ করা যাবে মেটাল মোটরস-এর মেকানাইজড কৃষি যানবাহন কেনার কিস্তি
মেটাল মোটরস থেকে কেনা মেকানাইজড কৃষি যানবাহনের কিস্তি এখন থেকে বাড়ির পাশের বিকাশ এজেন্ট পয়েন্টেই জমা দিতে পারছেন কৃষকরা। মাঠ পর্যায়ে বিক্রয়পণ্যের কিস্তি সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করতে বিকাশ-এর ‘এজেন্ট টু মার্চেন্ট’ (এটুএম) ক্যাশ কালেকশন সল্যুশন ব্যবহার করবে দেশের শীর্ষস্থানীয় এই কৃষি যন্ত্রপাতি পরিবেশক ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এই লক্ষ্যে সম্প্রতি বিকাশ ও মেটাল মোটরস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এর আওতায় সারাদেশে ছড়িয়ে থাকা বিকাশ-এর এজেন্ট পয়েন্ট থেকে মেকানাইজড কৃষি যানবাহন কেনার কিস্তি পরিশোধ করতে পারবেন কৃষকরা, যা সরাসরি মেটাল-এর অ্যাকাউন্টে ইলেকট্রনিক মানি (ই-মানি) হিসেবে জমা হবে। এতে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি কমবে এবং লেনদেনের পুরো প্রক্রিয়াটি আরও সময় ও খরচ সাশ্রয়ী হবে।
সম্প্রতি, মেটাল এর প্রধান কার্যালয়ে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সাদিদ জামিল, ডিরেক্টর সারাহ জামিল ও সাদ জামিল, সিইও মো. মিজানুর রহমান এবং বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অফ বিজনেস সেলস মাশরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিকাশ-এর ‘ক্যাশ কালেকশন সল্যুশন’ ব্যবহার করে টেলিকম, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্য, ওষুধ সহ বিভিন্ন খাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই তাদের মাঠ পর্যায়ের আর্থিক ব্যবস্থাপনাকে আরও নিরবচ্ছিন্ন, স্বচ্ছ ও নিরাপদ করে তুলতে সক্ষম হয়েছে। পাশাপাশি, এই ধরনের সেবা দেশে সার্বিক ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনীতির গতিশীলতা ও সক্ষমতা বাড়াচ্ছে।
এমএসএম / এমএসএম
পরিকল্পিত গ্রামীণ উন্নয়নে কোর রোড নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ: কর্মশালায় আ.ন.ম. ওয়াহিদুজ্জামান
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন