বিশ্বকাপ দুঃখ ভুলে বার্সেলোনা লিজেন্ডের পাশে লেভান্ডভস্কি
২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এক ঝটকায় তা ভেঙে গেছে। বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে সুইডেনের কাছে পোল্যান্ডের হারে আন্তর্জাতিক ফুটবল থেকে রবার্ট লেভানডোভস্কির বিদায়ের গুঞ্জন উঠেছে। ৩-২ গোলে ওই হারের পর পোলিশ স্ট্রাইকারের চোখেমুখে ছিল বেদনার ছাপ, তা গতকাল (শনিবার) মুছে ফেললেন বার্সেলোনার জার্সিতে।
পোলিশ জাতীয় দল বিশ্বকাপের ইউরোপিয়ান প্লে অফের ফাইনালে উঠেছিল। ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে সমানে সমান লড়াই করেছে তারা। রোমাঞ্চকর ম্যাচে পার্থক্য গড়ে দেন আর্সেনালের সুইডিশ তারকা ভিক্টর গিওয়েকেরেস। হারের যন্ত্রণায় মাঠে কাতর ছিলেন লেভানডোভস্কি।
তবে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লেভানডোভস্কিকে ভিন্ন রূপে দেখা গেল। আন্তর্জাতিক ফুটবলে হতাশাজনক পরিস্থিতির শিকার হওয়ার পর গোল করার ছন্দ খুঁজে পেলেন তিনি। ৮৭তম মিনিটে মাদ্রিদ ক্লাবের মাঠে গোল করে ৩-২ ব্যবধানে জয় এনে দেন বার্সাকে। তাতে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপার পথে বড় ধাপ ফেলল কাতালান জায়ান্টরা।
ওই গোলে পোলিশ স্ট্রাইকার বার্সার লিজেন্ড হ্রিস্তো স্তোইচখোভের পাশে বসলেন। ক্লাবের হয়ে দুজনের গোলই সমান। সব প্রতিযোগিতা মিলে বার্সার জার্সিতে এদিন ১১৭তম গোল করলেন লেভানডোভস্কি। অবশ্য কাতালান ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় তারা আছেন ১৪তম স্থানে।
লেভানডোভস্কি এই কীর্তি গড়েছেন ১৮৫ ম্যাচ খেলে, যেখানে সাবেক বুলগেরিয়ান তারকাকে খেলতে হয়েছে ২৫৫ ম্যাচ। এই পার্থক্য ৩৭ বছর বয়সী লেভানডোভস্কির গোল করার দক্ষতার প্রতিফলন। চলতি মৌসুমে বার্সার গুরুত্বপূর্ণ ম্যাচে তার সেরা পারফরম্যান্স দেখা গেছে, যা তার ভবিষ্যৎ নিয়ে বার্সার দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে।
এমএসএম / এমএসএম
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি