ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ৩:৪১

জয়পুরহাটের আক্কেলপুরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী পাকশী বিভাগের সান্তাহার সার্কেলের আয়োজনে জনসচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে আক্কেলপুর পৌর এলাকার ডাউন রেলগেট, রেলস্টেশন প্রাঙ্গন ও হাস্তাবসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ট্রেনে পাথর নিক্ষেপের ভয়াবহতার উপর গুরুত্ব দিয়ে ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন আইন তুলে ধরে জনসচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুরের রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা খাতুন,সহ: স্টেশন মাস্টার হাসিবুল হাসান,শান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এস.আই কামরুজ্জামান, পৌর এলাকার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ প্রমুখ।      
জনসচেতনতামূলক প্রচারণাকালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ,ছাদে,বাফারে ও ইঞ্জিনে অবৈধ চলাচল সহ অপরাধমূলক সকল কার্যকলাপ থেকে বিরত থাকার আহব্বান জানান বক্তারা।
ট্রেনে পাথর নিক্ষেপকারীদের ধরে আইনের আওতায় দিলে পুরষ্কার প্রদানের ঘোষণা দেন আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা খাতুন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ