র্যাবের তিন মাসের সাফল্য নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মহাপরিচালকের মতবিনিময়
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিালগ্ন থেকে হত্যাকারী, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গোলাবারুদ, মাদকদ্রব্য উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ, প্রতারক ও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে। ০৫ এপ্রিল ২০২৬ তারিখে কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, মহাপরিচালক র্যাব ফোর্সেস মহোদয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে র্যাবের উল্লেখযোগ্য সাফল্যসমূহ সবার সামনে তুলে ধরেন। র্যাব ফোর্সেস গত তিন মাসে অস্ত্র সংক্রান্ত অভিযান পরিচালনা করে ৩৩১টি অস্ত্রসহ সর্বমোট ১০৪ জনকে গ্রেপ্তার করেছে। উল্লেখযোগ্য অভিযানগুলো হলো গত ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চাঁপাইনবাবগঞ্জে, ০৯ মার্চ ২০২৬ তারিখে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন এলাকায়, ১০ মার্চ ২০২৬ তারিখে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় এবং ২৭ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর রূপনগর এলাকায় পরিচালিত অভিযান। চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য ডিএডি মোতালেব হোসেন নিহত হন। পরবর্তীতে এ ঘটনায় ২৯ জনকে অভিযুক্ত করে র্যাব একটি মামলা দায়ের করে। এরপর গত ০৯ মার্চ ২০২৬ তারিখে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব এবং পুলিশ কর্তৃক সর্বমোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গত ৯০ দিনে হত্যা সংক্রান্ত মামলায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখযোগ্য অভিযান গুলোর মধ্যে গত ০৮ মার্চ ২০২৬ তারিখে ঝিনাইদহ সদর থানাধীন এলাকায় এবং গত ২১ মার্চ ২০২৬ তারিখে মাদারীপুর জেলার সদর থানাধীন এলাকায় পরিচালিত অভিযান। গত তিন মাসে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রায় ১৭৫ জন, ছিনতাইকারী ৬১ জন, ডাকাত ১০৬ জন, মানবপাচারকারী ২৬ জনসহ ওয়ারেন্টভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় ৩৪৭৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও মাদক বিরোধী অভিযানে ১১১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য নানাবিধ হেয়াস ক্রাইম (দুর্বৃত্তপূর্ণ/জঘন্য ঘটনার) অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে র্যাব বিগত তিন মাসে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে। জানুয়ারি ২০২৬ হতে মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত প্রায় সাড়ে ৩ হাজার জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে র্যাব। আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভবিষ্যতে র্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে মহাপরিচালক মহোদয় আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও মহাপরিচালক মহোদয় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে মতবিনিময় করেন।
এমএসএম / এমএসএম
পরিকল্পিত গ্রামীণ উন্নয়নে কোর রোড নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ: কর্মশালায় আ.ন.ম. ওয়াহিদুজ্জামান
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন