গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ
দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৬ আলট্রা’ ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। প্রি-অর্ডারের সব কটি ব্যাচ এরই মধ্যে শেষ হয়ে গেছে, যা গত বছরের গ্যালাক্সি এস২৫ আলট্রার প্রি-অর্ডার বিক্রির তুলনায় প্রায় তিন গুণ বেশি। প্রি-অর্ডার করা সব ডিভাইস আগামী ২০ এপ্রিলের মধ্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছে স্যামসাং।
গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববাজারে সিরিজটির উন্মোচনের পর থেকে দেশের গ্রাহকদের মধ্যে এটি নিয়ে আগ্রহ বাড়তে থাকে। ২ মার্চ দেশে প্রি-অর্ডার শুরুর সঙ্গে ক্রেতাদের জন্য মেমোরি আপগ্রেড ও সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের বিশেষ অফার দেওয়া হয়, যা ক্রেতাদের মধ্যে সাড়া ফেলে। ফলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই প্রি-অর্ডারের সব স্টক শেষ হয়ে যায়। তবে যারা প্রি-অর্ডারের সুযোগ পাননি, তারা এখন দেশের যেকোনো অনুমোদিত স্যামসাং বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি গ্যালাক্সি এস২৬ আলট্রা কিনতে পারবেন।
গ্যালাক্সি এস২৬ সিরিজে রয়েছে তিনটি মডেল—‘গ্যালাক্সি এস২৬’, ‘এস২৬ প্লাস’ ও ‘এস২৬ আলট্রা’। উন্নত পারফরম্যান্স, আকর্ষণীয় নকশা এবং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের সমন্বয়ে তৈরি এই সিরিজের প্রতিটি ডিভাইসই ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। তবে শক্তিশালী হার্ডওয়্যার ও উন্নত নকশার কারণে ‘এস২৬ আলট্রা’ মডেলটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
বর্তমানে দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ আলট্রা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১২/৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকা, যা কোবাল্ট ভায়োলেট, কালো ও আকাশি রঙে পাওয়া যাচ্ছে। ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, যা মিলছে কোবাল্ট ভায়োলেট ও কালো রঙে।
এ ছাড়া একই সিরিজের গ্যালাক্সি এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) কালো রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। আর গ্যালাক্সি এস২৬ (১২/২৫৬ জিবি) আকাশি ও কোবাল্ট ভায়োলেট রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।
গ্রাহকদের কেনাকাটা সহজ করতে অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা দিচ্ছে স্যামসাং।
এমএসএম / এমএসএম
পরিকল্পিত গ্রামীণ উন্নয়নে কোর রোড নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ: কর্মশালায় আ.ন.ম. ওয়াহিদুজ্জামান
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন