ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘আবেগ অনেক সময়ে সিদ্ধান্তকে প্রভাবিত করে’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৪-২০২৬ বিকাল ৫:২৫

বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। দাম্পত্য জীবনের দীর্ঘ ১৮ বছর পার করা এই যুগলের সন্তান মানুষ করার ধরন অন্য সবার চেয়ে কিছুটা আলাদা। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনের দর্শনের পাশাপাশি সন্তান আরাধ্যাকে বড় করে তোলার নেপথ্যের গল্প শুনিয়েছেন।

অভিষেকের মতে, পেরেন্টিং বা সন্তানকে সুশিক্ষিত করা কোনো প্রতিযোগিতা নয়। তাই তাদের পরিবারে মা কিংবা বাবার দায়িত্ব বলে নির্দিষ্ট কোনো ভাগাভাগি নেই। সন্তানকে কোনো কিছু মুখে বলে শেখানোর চেয়ে তার সামনে নিজেদের আদর্শ হিসেবে উপস্থাপন করা বা উদাহরণ হয়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পডকাস্টে পেরেন্টিংয়ের বিষয়ে অভিষেক বলেন, ‘অনেক সময় বাবারা ভালো শিক্ষক হয়ে উঠতে পারেন না, কারণ আবেগ অনেক সময় সঠিক সিদ্ধান্তকে প্রভাবিত করে ফেলে।’ মূলত এই বিষয়টি মাথায় রেখেই তিনি এবং ঐশ্বরিয়া সিদ্ধান্ত নিয়েছেন, তারা আরাধ্যার সামনে নিজেদের ভালো মানুষ হিসেবে তুলে ধরবেন। 

তিনি আরও জানান, তাদের বাড়িতে কাজের কোনো ধরাবাঁধা বণ্টন নেই। যেমন বাবা আত্মরক্ষা শেখাবেন আর মা শেখাবেন সহানুভূতি, এমন সেকেলে ধারণায় তারা বিশ্বাসী নন। বরং দুজনেই সমানভাবে মেয়ের সব ধরনের বিকাশে অংশ নেন। 

নতুন প্রজন্মের পৃথিবী আগের তুলনায় অনেক বেশি দ্রুত ও ভিন্ন বলে মনে করেন অভিষেক। তাই কে বেশি ভালো মা কিংবা কে বেশি ভালো বাবা সেই প্রতিযোগিতায় না গিয়ে তারা দুজনে একসঙ্গেই আগামীর জন্য আরাধ্যাকে তৈরি করছেন।

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন