বাইফা অ্যাওয়ার্ডসের ৫ম আসর ৮ মে
দেশের বিনোদন অঙ্গনে নতুন উদ্যোগের বার্তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে নতুনধরা প্রেজেন্স ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬ এর অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেসমিট। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আভিজাত হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজসহ বিভিন্ন অঙ্গনের শতাধিক সুপরিচিত তারকামুখ।
বাইফার অ্যাওয়ার্ডের চেয়ারম্যান মেরিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাইফার অ্যাডভাইজার মো. মানসুরুল হক, বাইফার ডিরেক্টর অন্তু করিম এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিমসহ জুরি বোর্ডের তারকা প্রতিনিধি অভিনেতা আজিজুল হাকিম, সংগীত শিল্পী ফেরদৌস আরা, চিত্রনায়িকা রোজিনা, চলচিত্র নির্মাতা দিপংকর দিপন
বক্তারা বলেন, এবারের আয়োজন শুধু পুরস্কার প্রদানে সীমাবদ্ধ নয়; দেশের বিনোদন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যও রয়েছে।
এসময়ে বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার স্বপন নিশ্চিত করেন, আগামী ৮ মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে বাইফার ৫ম আসর। এছাড়াও তিনি আয়োজনের পরিকল্পনা ও থিমের সংক্ষিপ্ত ধারণাও তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান
‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই
প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন
বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?
গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা
সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান
ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার