ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে মানববন্ধন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৬-৪-২০২৬ দুপুর ১:২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অভিযুক্ত ও সাময়িকভাবে বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকালেএ কর্মসূচির আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের জনগণ। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংকের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  বক্তারা অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা অযাচিতভাবে জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন, যা শিক্ষা পরিবেশকে বিঘ্নিত করছে এবং শিক্ষার্থীদের মাঝে ভীতি ও অনিশ্চয়তা তৈরি করছে। বক্তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং তাদের স্থায়ীভাবে অপসারণের আহ্বান জানান। একই সঙ্গে তারা শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ বলেন, শিক্ষাঙ্গনকে কলুষমুক্ত রাখতে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে হবে। এ সময় আরো ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী সালাম, ইফতেখারুল ইসলাম শ্যামা, যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াছিন,যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত,সহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক জামায়াতের ছাত্র নেতা খোরশেদ আলম। উল্লেখ্য, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সাবেক প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকওকর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজস্থলী থানার জাম পাড়তে উঠে পড়ে এক পুলিশ সদস্য আহত

সীমান্তের শূন্যরেখায় আটদিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক

পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু: এলাকায় শোকের ছায়া

জনগণের টাকায় কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না: আনোয়ারুল হক এমপি

ছাতকে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে

শ্রীবরদীতে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেমে মজেছে দুজন- গ্রেপ্তারে একজন, নেপথ্যে প্রেমিকার বয়স কম

নন্দীগ্রামে থানায় আসার পথে প্রতিপক্ষের হামলা' পুলিশের প্রতি ক্ষোভ

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্র লীগ কর্মীর মৃত্যু

অপমৃত্যুর মরদেহ হস্তান্তর,৩ চিকিৎসককে শোকজ