চ্যাম্পিয়ন্স লিগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে এমবাপে-ভিনিসিয়ুস
বিপদ, বায়ার্ন মিউনিখের বিপক্ষে আজ রাতের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের ছয় খেলোয়াড় শৃঙ্খলাজনিত সংকটের মুখে। একটি হলুদ কার্ড তাদেরকে ছিটকে দিতে পারে পরের সপ্তাহের দ্বিতীয় লেগ থেকে। এরা কোনো সাধারণ খেলোয়াড় নয়, দলের বড় কিছু তারকাও আছেন। আক্রমণভাগের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপে উভয়কেই পরের লেগে হারানোর ঝুঁকিতে আলভারো আরবেলোয়া। তারা কোনো হলুদ কার্ড দেখলেই হলো, ফিরতি লেগে নিষিদ্ধ থাকবেন।
এছাড়া জুড বেলিংহাম, আলভারো কারেরাস, ডিন হুইসেন ও অরেলিন শুয়োমেনিও নিষেধাজ্ঞার শাস্তি থেকে একটি কার্ড দূরে। রদ্রিগোও এই তালিকায় আছেন, কিন্তু দীর্ঘমেয়াদী চোটে তিনি খেলবেন না। এই খেলোয়াড়রা স্কোয়াডের প্রাণ। তাদের ওপর ভর করেই নকআউট পর্বে রিয়াল। বড় প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে হুইসেন, শুয়োমেনি, ভিনিসিয়ুস ও এমবাপে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফরম্যান্স করছেন।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি বাধা টপকাতে মাদ্রিদ ক্লাবকে সাহায্য করেছেন ভিনিসিয়ুস। দুটি গোল করেছেন তিনি। এমবাপেও দারুণ ফর্মে। এই বায়ার্নের বিপক্ষে সাত ম্যাচ খেলে তিনটি গোল ও এক অ্যাসিস্ট তার। তাই এই ম্যাচে বেশ সতর্ক হয়ে খেলতে হবে এই দুই তারকাকে।
ইংলিশ রেফারি মাইকেল অলিভার এই ম্যাচের দায়িত্বে। এই চ্যাম্পিয়ন্স লিগে তিনি সাত ম্যাচে প্রতি খেলায় গড়ে ৪.৪টি হলুদ কার্ড বের করেছেন। এর মধ্যে পিএসভি ও অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচে সাতবার বুকিং ছিল। প্রতি ম্যাচে গড়ে ২৩.৫৬ ফাউল হয়েছে, যা তার কঠোর ম্যাচ পরিচালনার প্রমাণ।
রিয়ালের সঙ্গে রেফারিংয়ে সবশেষ ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে কামাভিঙ্গা ও আর্দা গুলারকে বুকড করেন অলিভার। সেই ম্যাচে এমবাপের চার গোলে ৪-২ ব্যবধানে জিতেছিল রিয়াল। বায়ার্ন মিউনিখেও নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা খেলোয়াড় আছেন। ডিফেন্ডার ডায়োট উপামেকানো ও কনরাড লাইমার একটি হলুদ কার্ড দেখলেই দ্বিতীয় লেগে খেলতে পারবেন না।
Aminur / Aminur
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি