ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

চেহারার গড়নের জন্য কুমন্তব্যের শিকার হয়েছিলেন সোনালি?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২৬ বিকাল ৬:৩২

নব্বইয়ের দশকে বলিউডে বেশ সাড়া ফেলেছিলেন সোনালি বেন্দ্রে। তার রূপের অনুরাগী আজও অসংখ্য।
তবে একসময় তাকে চেহারার জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল।
চেহারার গড়নের জন্য নানা রকমের তির্যক মন্তব্য শুনেছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে বিষয়টি জানান সোনালি নিজেই।
সোনালির শরীরের গড়ন বরাবরই ছিপছিপে এবং তিনি দীর্ঘাঙ্গী।
পরে এর জন্য প্রশংসা পেলেও, স্কুলে এই একই কারণে কুকথা শুনতেন। কেউ ডাকতেন জিরাফ বলে, কেউ কেউ আবার তাকে ‘ল্যাম্পপোস্ট’-এর সঙ্গে তুলনা করতেন।
ওই সাক্ষাৎকারে সোনালিকে প্রশ্ন করা হয়- তিনি জীবনে কেমন প্রশংসা পেয়েছেন? উত্তরে সোনালি বলেন, প্রশংসা? খুব কমই পেয়েছি। এখন আমি বহু প্রশংসা পেয়ে থাকি। কিন্তু একসময় বহু বাজে কথা শুনতাম। আমার পিছনেও লাগা হত খুব। এখন সবাই আমার চেহারার গ়ড়নের প্রশংসা করেন। কিন্তু আমি একসময় খুব রোগা ছিলাম। তাই নানা কথা শুনতে হয়েছে।
সোনালি আরও বলেন, আমাকে ল্যাম্পপোস্ট বলত অনেকে। কেউ কেউ জিরাফ বলে ডাকত। কারণ, আমার গলা বেশ লম্বা ছিল। এখন আবার সবাই সেই লম্বা গলাই পছন্দ করে। কিন্তু স্কুল-কলেজে এই কারণেই আমাকে নিয়ে মশকরা করা হত। তবে আমার কিছু যেত আসত না এর জন্য। আমিও মজা হিসাবেই বিষয়টা নিতাম।
স্কুলে ছেলেদের মধ্যে নয়, শিক্ষক-শিক্ষিকাদের কাছে খুব জনপ্রিয় ছিলেন সোনালি। কলেজে পড়ার পরে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর নাম লেখান অভিনয়ে। তার প্রথম সিনেমা ছিল গোবিন্দের বিপরীতে ‘আগ’। এরপর ‘দিলজলে’, ‘ডুপ্লিকেট’, ‘জখম’, ‘সরফরোশ’র মতো সিনেমায় অভিনয় করেন তিনি।

 

এমএসএম / এমএসএম

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী