ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে হাজারো হতদরিদ্র পরিবার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৮-৪-২০২৬ দুপুর ১২:৪৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার হাজারো নিম্নআয়ের পরিবার প্রতি কেজি চাল মাত্র ১৫ টাকা দরে পাচ্ছে, যা তাদের নিত্যদিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে মোট বরাদ্দ ৫৭৩ মেট্রিক টন ১২০কেজি ।১৯ হাজার১০৪ জন কার্ড ধারী হতদরিদ্র পরিবার এই সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। বছরে ৬ মাস প্রতিটি পরিবারকে নির্ধারিত পরিমাণ (৩০ কেজি) চাল উপজেলার ৩৮টি ডিলার মাধ্যমে সরবরাহ করা হচ্ছে । এতে করে হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য ব্যয় উল্লেখযোগ্যভাবে কমছে। চাল বিতরণের জন্য উপজেলার বিভিন্ন স্থানে ডিলারদের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপকারভোগীরা নির্ধারিত কার্ড প্রদর্শনের মাধ্যমে এই চাল সংগ্রহ করছেন। এতে করে অনিয়ম ও দুর্নীতি রোধে প্রশাসন কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম জানান,সরকারের এই উদ্যোগের ফলে দরিদ্র ও অসহায় পরিবারগুলো অনেকটাই স্বস্তি পাচ্ছে। বিশেষ করে বর্তমান বাজার পরিস্থিতিতে ১৫ টাকা কেজি দরে চাল পাওয়া তাদের জন্য বড় সহায়তা। উপকারভোগী কয়েকজন জানান, আমাদের মতো গরিব মানুষের জন্য এই চাল অনেক উপকারে আসছে। বাজারে চালের দাম বেশি, তাই এই কর্মসূচি আমাদের জন্য আশীর্বাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন জানান, সঠিকভাবে চাল বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতি বছর নির্দিষ্ট সময়ে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করে থাকে। এর আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণের মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার