ভূরুঙ্গামারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলা নববর্ষ উদযাপনকে আনন্দঘন, বর্ণাঢ্য ও সুশৃঙ্খলভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী লোকজ মেলা আয়োজন করা হবে। পাশাপাশি নববর্ষের দিন সকাল থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। সভায় আরও আলোচনা হয়, যাতে নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার জন্য ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিম উদ্দিন কে নির্দেশনা দেওয়া হয় এবং জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক বৃন্দ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সুধীজন উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, ভূরুঙ্গামারীর আয়োজনে অনুষ্ঠিত এ সভার মাধ্যমে এবারের বাংলা নববর্ষ উদযাপনকে আরও আকর্ষণীয় ও সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ