ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত : সাইফ উদ্দিন


মো. ওমর ফারুক photo মো. ওমর ফারুক
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ১১:১৯
দলের প্রয়োজনে যে কোন পজিশনে ব্যাট করতে প্রস্তুত, এবং পারফর্মের ধারাবাহিতা থাকলে দলে নিয়মিত হওয়া যায় বললেন,অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। তবে অনুশীলনের সময় নিজের ব্যাটিংকেও শাণ দিতে ভুলেন না। সুযোগ পেলে জাতীয় দলের ব্যাটিং অর্ডারের পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে চান তিনি। 
 
বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের গভীরতা বেশি বলে অলরাউন্ডার হওয়া সত্ত্বেও ব্যাট হাতে অবদান রাখার সুযোগ সহসা পান না সাইফউদ্দিন। রবিবার (২৩ মে) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ বলে ১৩ রানের ছোট কিন্তু কার্যকরী এক ইনিংস খেলেছেন। তবে আট নম্বরে নামতে হয়েছে বলে আহামরি কিছু করার সুযোগ পাননি, অপরাজিত থেকেই মাঠ ছাড়েন।
 
সাইফউদ্দিন জানান, দলের চাহিদা মেটানোর জন্য যে কোনো পজিশনেই ব্যাট করতে প্রস্তুত তিনি। তবে ব্যক্তিগতভাবে পছন্দ পাঁচ ও ছয় নম্বর পজিশন।
 
সাইফউদ্দিন বলেন, অবশ্যই দল যেভাবে চাইবে সেভাবেই প্রস্তুত। সেটা আট নম্বর হোক বা সাত নম্বরে হোক। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হলে পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করতে চাইব।
 
সাইফউদ্দিন অবশ্য জানেন, স্পেশালিষ্ট ব্যাটসম্যানে ঠাসা দলে সেই সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তার স্বীকারোক্তি, যদিও এটা সম্ভব না টিম কম্বিনেশনের কারণে। অনেক অভিজ্ঞ বড় ভাইরা আছে। যদি ধারাবাহিকভাবে খেলতে থাকতে পারি ইনশাআল্লাহ সুযোগ আসবে।
 
দেশজুড়ে বিরাজমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই প্রথম ওয়ানডে খেলেছেন সাইফউদ্দিনরা। এই তপ্ত আবহাওয়ায় ব্যাটিং বোলিং চাট্টিখানি কথা নয়। সাইফউদ্দিন জানান, বিকেএসপিতে অন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচে গরমের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন তারা।
 
তিনি বলেন, এর আগে একটা অনুশীলন ম্যাচ খেলেছি বিকেএসপিতে। ধারণা হয়েছে এই গরমে কিভাবে নিজেকে বজায় করতে হবে। ওভারের মাঝখানে পানি খাওয়া, স্যালাইন খাওয়া.. এগুলোতে নিজেদের মানিয়ে নিয়েছি। বাউন্ডারি লাইনের শেষে পানি স্যালাইন এসব রেখেছি। কিছুটা কষ্ট হয়েছে। তবু চেষ্টা করেছি নিজের শতভাগ দেওয়ার, কারণ এটা আন্তর্চাতিক ম্যাচ। ইনশাআল্লাহ দিতে পেরে খুশি।

এমএসএম / জামান

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসাল বাংলার মেয়েরা

হালান্ডের গোলে কভেন্ট্রিকে হারিয়ে সিটির হ্যাটট্রিক জয়

বিশ্বকাপের ২০ খেলোয়াড়কে নিয়ে ভারতে যাবে উরুগুয়ে

লিভারপুল ছাড়লেন দুই মৌসুমে ৬৭০ মিলিয়ন খরচ করা হিউজ

নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো

কোচ ও ৫ খেলোয়াড়ের চুক্তি বাড়াল পিএসজি

পিসিবির ‘রিমোট কন্ট্রোল’ মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক

শঙ্কায় ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ

ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হেরে থামল রিয়াল

গাঁজার তীব্র গন্ধে বেসামাল সাবালেঙ্কা, আম্পায়ারের কাছে অভিযোগ

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের

চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর