আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডে নতুন প্রশাসক
সম্প্রতি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক পদে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) জনাব মামুনুর রহমান-কে নিয়োগ প্রদান করা হয় । তিনি গত ০২/০৪/২০২৬ ইং তারিখে যোগদান করেন ।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, জনাব মামুনুর রহমানকে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। জনাব রহমান ব্যাংকিং খাতে অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ ও প্রজ্ঞাবান পেশাজীবী। তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি এবং খুলনা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ/শাখায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের পূর্বে তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসিতে ও কর্মরত ছিলেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি এবং দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) হতে ডিএআইবিবি সনদ অর্জন করেন।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে জনাব মামুনুর রহমান বলেন “আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সংকট কাটিয়ে গ্রাহকসেবার মান উন্নয়ন এবং শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।
Aminur / Aminur
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান