ভূরুঙ্গামারীতে উপজেলা প্রকৌশলীর ওপর হামলা,থানায় অভিযোগ দায়ের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী মোঃ ইনছাফুল হক সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলা প্রকৌশলীর নিজ কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। এ সময় মোঃ মামুন ব্যাপারী (৫০), পিতা—ইসহাক আলী ব্যাপারী, গ্রামঃদেওয়ানের খামার, ভূরুঙ্গামারী সহ ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত দলবদ্ধভাবে অফিসে প্রবেশ করে উপজেলা প্রকৌশলী মোঃ ইনছাফুল হক সরকারের ওপর হামলা চালায়। তারা তাকে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে । এছাড়াও, উপজেলা প্রকৌশলী অফিস থেকে বের হওয়ার পর মোঃ ফারুক রহমান (২৮), পিত,মমতাজ রহমান,মাতা,জলিমনবেগম,গ্রাম,দেওয়ানেরখামার,ডিগ্রি কলেজপাড়া, তার ওপর পুনরায় হামলা চালায় বলে জানা যায়। ঘটনার পেছনে এলজিইডির প্রভাতী প্রকল্পে চাকরি সংক্রান্ত বিরোধকে কারণ হিসেবে জানা গেছে। ঘটনার পরদিন, ৮ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলা প্রকৌশলী মোঃ ইনছাফুল হক সরকার তার নিরাপত্তার কথা চিন্তা করে, ভূরুঙ্গামারী থানায় আনুষ্ঠানিকভাবে সাধারণ ডাইরী দায়ের করেন জিডি নং ৩৮২। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ